ads

সোমবার , ২৩ জুন ২০২৫ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঢাকার ভোটার হলেন জোবাইদা রহমান

শ্যামলবাংলা ডেস্ক
জুন ২৩, ২০২৫ ৯:১৬ অপরাহ্ণ

চলমান ভোটার তালিকা হালনাগাদে ঢাকার ভোটার হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান। তার তথ্য সংগ্রহ করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর এ তথ্য নিশ্চিত করেছেন।

Shamol Bangla Ads

ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ বলেন, ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে জোবাইদা রহমানের তথ্য সংগ্রহ করা হয়েছে।

২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে প্রথমবারের মতো ছবিসহ ভোটার তালিকা তৈরির কাজ শুরু হয়। সে সময় তারেক রহমান ও জোবাইদা রহমান যুক্তরাজ্যের লন্ডনে ছিলেন। ওই বছর ১১ সেপ্টেম্বর লন্ডনের উদ্দেশে বাংলাদেশ ছাড়েন এই দম্পতি। এরপর তারা দেশে আসেননি। ফলে ভোটারও হননি।

Shamol Bangla Ads

চলতি বছরের ৬ মে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া লন্ডনে চিকিৎসা শেষে দেশে ফিরলে তার সঙ্গে জোবাইদা রহমানও দেশে আসেন। পরে ৫ জুন জোবাইদা লন্ডনে ফিরে যান।

ডা. জোবাইদা রহমানের বাড়ি সিলেটের দক্ষিণ সুরমায়। পেশায় চিকিৎসক জোবাইদা রাজনীতিতে সক্রিয় নন। অবশ্য তিনি আগামী নির্বাচনে প্রার্থী হবেন কিনা, তা নিয়ে গুঞ্জন আছে।

Need Ads
error: কপি হবে না!