ads

সোমবার , ২৩ জুন ২০২৫ | ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ম্যাক্স সিক্সটি টি-টেন ক্রিকেট লিগে ডাক পেলেন সাকিব

শ্যামলবাংলা ডেস্ক
জুন ২৩, ২০২৫ ১:০৮ অপরাহ্ণ

জাতীয় দলের বাইরে থাকলেও থেমে নেই সাকিব আল হাসান। রাজনীতি ও বোলিং নিষেধাজ্ঞার পর সাম্প্রতিক সময়টা অনেকটাই বিতর্কের মধ্যে কেটেছে এই বিশ্বসেরা অলরাউন্ডারের। তবে মাঠের বাইরের ঝড় সামলে এবার আবারও নিয়মিত হচ্ছেন ফ্র্যাঞ্চাইজি লিগে। নতুন করে যুক্ত হলো আরেকটি টুর্নামেন্ট, নাম ম্যাক্স সিক্সটি টি-টেন ক্রিকেট লিগ।

Shamol Bangla Ads

ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে অনুষ্ঠিতব্য এই লিগের দ্বিতীয় আসরে অংশ নিচ্ছেন সাকিব। সাকিবের এই টুর্নামেন্টে খেলার কথা ইন্সটাগ্রামে জানিয়েছে ম্যাক্স সিক্সটি ক্রিকেট কর্তৃপক্ষ। অবশ্য সাকিব কোন দলের হয়ে খেলবেন তা জানা যায়নি।

ম্যাক্স সিক্সটিতে সাকিবের সঙ্গে খেলবেন আফগানিস্তানের মোহাম্মদ নবী, ইংল্যান্ডের ডেভিড মালান ও অ্যালেক্স হেলস, ওয়েস্ট ইন্ডিজের কাইল মেয়ার্স এবং শ্রীলঙ্কার থিসারা পেরেরার মতো অভিজ্ঞ তারকারা। এর আগে সাকিব চুক্তিবদ্ধ হয়েছেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) দল অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্সে।

Shamol Bangla Ads

উল্লেখ্য, গত বছর কাউন্টি ক্রিকেটে খেলার সময় বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠে এবং পরে নিষেধাজ্ঞার মুখে পড়েন সাকিব। ওইসময় জাতীয় দল থেকে দূরে ছিলেন তিনি। পরে অ্যাকশন শুধরে ফেরেন পাকিস্তান সুপার লিগে (পিএসএল)।

আগামী ১৬ জুলাই কেম্যান আইল্যান্ডে মাঠে গড়াবে ম্যাক্স সিক্সটি লিগের দ্বিতীয় আসর, চলবে এক সপ্তাহব্যাপী। ২৩ জুলাই অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ। লিগের প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছিল ক্যারিবিয়ান টাইগার্স।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!