ads

মঙ্গলবার , ৯ আগস্ট ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আন্তর্জাতিক আদিবাসী দিবস আজ : সাংবিধানিক স্বীকৃতির দাবি

খবর টি পড়েছেন : ২৪৮
আন্তর্জাতিক আদিবাসী দিবস আজ : সাংবিধানিক স্বীকৃতির দাবি
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

আন্তর্জাতিক আদিবাসী দিবস আজ। জাতিসংঘের সাধারণ পরিষদ ১৯৯৪ সালে প্রতিবছর ৯ আগস্টকে আন্তর্জাতিক আদিবাসী দিবস হিসেবে পালনের ঘোষণা দেয়। এরপর থেকে পৃথিবীর বিভিন্ন দেশ দিবসটি পালন করে আসছে।
দিবসটি সামনে রেখে দেশের ৫৪টি জাতিগোষ্ঠীর মানুষ তাঁদের পরিচয় ও নিজস্ব সত্তা হিসেবে ফের আদিবাসী স্বীকৃতির দাবি জানাচ্ছেন। এ দাবিতে সমতল ও পাহাড়ের আদিবাসীদের সমন্বয়ে গঠিত বাংলাদেশ আদিবাসী ফোরাম আজ সকাল ১০টায় ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। এর আগে তাঁরা নানা রঙের ব্যানার, ফেস্টুনসহ রাজধানীর বিভিন্ন সড়কে র‌্যালি করবে। এবারের আন্তর্জাতিক আদিবাসী দিবসের প্রতিপাদ্য ‘ঐতিহ্যগত বিদ্যা সংরক্ষণ ও বিকাশে আদিবাসী নারী সমাজের ভূমিকা।’

Shamol Bangla Ads

দেশের সমতল ও পাহাড়ের আদিবাসীরা সাংবিধানিক স্বীকৃতি চান। এ জন্য আদিবাসী হিসেবে নিজেদের পরিচয় প্রতিষ্ঠিত করার দাবিতে দীর্ঘদিন ধরেই তাঁরা সোচ্চার। সরকার এই দাবি পূরণ না করে সংবিধানে তাদের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী হিসেবে উল্লেখ করেছে। সম্প্রতি তথ্য মন্ত্রণালয় আদিবাসী শব্দটি ব্যবহার না করার নির্দেশ দিলে নানা মহলে ক্ষোভের সৃষ্টি হয়।

সংশ্নিষ্ট সূত্র জানায়, গত ২০১১ সালে সংবিধান সংশোধনকালে জাতীয় সংসদে এমপিদের অনেকে আদিবাসী শব্দ নিয়ে ‘নোট অব ডিসেন্ট’ দিয়েছিলেন। পরে স্পিকার আদিবাসী শব্দের পরিবর্তে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শব্দটি যুক্ত করেছিলেন। জাতিসংঘ বলেছে, পৃথিবীর ৯০টি দেশে ৪৮ কোটি আদিবাসী মানুষ আছে। বাংলাদেশে মোট ৪৩টি ভাষা আছে। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের সমীক্ষায় আদিবাসীদের ৩৯টি ভাষা পাওয়া গেছে। এর মধ্যে ১৪টি বিপন্ন। ভারতের সাঁওতাল জাতিগোষ্ঠীর আদিবাসী নারী ধ্রুপদী মুর্মু দেশটির রাষ্ট্রপতি হয়েছেন। এটি একটি অনন্য ঘটনা।

Shamol Bangla Ads

বাংলাদেশের জাতীয় সংসদের আদিবাসী ও সংখ্যালঘু বিষয়ক ককাসের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা রাশেদ খান মেনন বলেন, ২০০৮ সালের আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারেও আদিবাসী কথাটি ছিল। ২০১১ সালে হঠাৎ করেই আদিবাসী শব্দটি নিয়ে বিতর্ক দেখা দেয়। ওই সময়ের এই বিতর্কের সূত্রপাত হয় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে। সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে আদিবাসী শব্দটি বাদ দিয়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সন্নিবেশ করার পেছনে নির্দিষ্ট চিন্তা-ভাবনা ও লক্ষ্য কাজ করেছে। তিনি বলেন, আদিবাসী-বাঙালি মিলে মুক্তিযুদ্ধের বাংলাদেশ গড়ে তুলতে হবে। এর কোনো বিকল্প নেই।
বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং বলেন, আশা করি একদিন রাষ্ট্রীয়ভাবে আদিবাসী দিবস পালন করা হবে। অদিবাসীদের সঙ্গে নিয়েই বাংলাদেশ এগিয়ে যাবে। দেশের সাধারণ মানুষ আদিবাসীদের অধিকারের প্রতি অনেক শ্রদ্ধাশীল। কিন্তু যাঁরা রাষ্ট্র পরিচালনা করেন তাঁদের মধ্যে এই সংবেদনশীলতা অনেক বেশি হওয়া প্রয়োজন। সংবিধানে আদিবাসী শব্দের পরিবর্তে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী যুক্ত করার ক্ষেত্রে ইতিহাসের কোনো সম্পর্ক নেই। তিনি আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি দিতে সরকারের কাছে দাবি জানান।

জাতীয় মানবধিকার কমিশনের সাবেক সদস্য নিরূপা দেওয়ান বলেন, ‘আমরা আদিবাসী শব্দটা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি। আদিবাসী শব্দ ব্যবহারের ক্ষেত্রে বিধিনিষেধ অবিলম্বে প্রত্যাহারের করতে হবে।’

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির তথ্য ও প্রচার বিভাগের সদস্য দীপায়ন খীসা বলেন, ‘পার্বত্য চট্টগ্রামসহ দেশের সমতল ও উপকূল অঞ্চলে স্মরণাতীতকাল থেকে চাকমা, মারমা, বম, খুমি, গারো, সাঁওতাল এবং রাখাইনসহ ৫৪টির বেশি ভিন্ন ভিন্ন ভাষাভাষী মানুষের বসবাস। এসব মানুষের নৃতাত্ত্বিক এবং জাতিগত পরিচয় বাঙালি নয়। তাদের স্বকীয় জাতিগত বৈশিষ্ট্যই বলে দেয় তাঁরা আদিবাসী। আমরা আশা করছি, সরকার অচিরেই তার ভ্রান্ত ধারণা পরিত্যাগ করে আদিবাসী জাতিসমূহের নিজস্ব পরিচিতিকে সংবিধানে সন্নিবেশ করবে।’

Need Ads
পূর্ববর্তী সংবাদ পবিত্র আশুরা আজ পরবর্তী সংবাদ যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত নজরুল গ্রেফতার

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads