ads

শনিবার , ২১ জুন ২০২৫ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ উপজেলা ঝিনাইগাতী

স্টাফ রিপোর্টার
জুন ২১, ২০২৫ ৬:৫৯ অপরাহ্ণ

জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে টানা অষ্টমবারের মতো ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ উপজেলা নির্বাচিত হয়েছে শেরপুরের ঝিনাইগাতী। বিভাগের আওতাধীন ৪টি জেলার ৩৫টি উপজেলার কার্যক্রমের আলোকে সদ্য প্রকাশিত প্রতিবেদনে ওই তথ্য পাওয়া গেছে। শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম রাসেল। এদিকে বিভাগীয় পর্যায়ে টানা অষ্টমবারের মতো সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখায় উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের প্রতি অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন মহল।

Shamol Bangla Ads

জানা যায়, ময়মনসিংহ বিভাগের সদ্য প্রকাশিত তথ্য অনুযায়ী, গত মে মাসে ঝিনাইগাতী উপজেলার ৭টি ইউনিয়নে জন্ম নিবন্ধনের লক্ষ্যমাত্রা ছিল ২৫১ জনের। এর মধ্যে নিবন্ধন হয়েছে ২৭৪ জনের। ফলে অর্জনের দিক দিয়ে শতকরা হার দাঁড়িয়েছে ১০৯ ভাগ। আর একই সময়ে মৃত্যু নিবন্ধনের লক্ষ্যমাত্রা ছিল ১১০ জনের। এর মধ্যে নিবন্ধন হয়েছে ১১২ জনের। এক্ষেত্রে অর্জনের হার দাঁড়িয়েছে ১০২ ভাগে। অন্যদিকে জেলার অপর ৪টি উপজেলার মধ্যে শেরপুর সদর অষ্টম, শ্রীবরদী নবম, নালিতাবাড়ী ১২তম স্থান অর্জন করলেও নকলা ৩৪তম স্থানে রয়েছে।

ঝিনাইগাতী সদর ইউনিয়ন পরিষদের সদস্য মো. জাহিদুল হক মনির বলেন, জন্ম ও মৃত্যুর ঘটনা ঘটার ৪৫ দিনের মধ্যে নিবন্ধন সম্পন্ন করা বাধ্যতামূলক। আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তার দিক-নির্দেশনায় আমাদের ইউনিয়ন পরিষদের আওতায় যথাসময়ে সকল জন্ম ও মৃত্যুর নিবন্ধন কার্যক্রম সঠিকভাবে করতে কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি। এরই সুফল হিসেবে বিভাগের মধ্যে ঝিনাইগাতী উপজেলা প্রথম স্থান অর্জন করেছে।

Shamol Bangla Ads

এ বিষয়ে নাাগরিক সংগঠন জনউদ্যোগের আহবায়ক আবুল কালাম আজাদ বিভাগীয় পর্যায়ে ঝিনাইগাতী উপজেলা টানা অষ্টমবার শ্রেষ্ঠত্বের সাফল্য ধরে রাখায় উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলের প্রতি অভিনন্দন জানিয়েছেন। সেইসাথে তিনি জেলার অন্যান্য উপজেলার কার্যক্রমেও সফলতা নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করেছেন।

এ ব্যাপারে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম রাসেল বলেন, জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে গত বছরের অক্টোবর মাস থেকে বিভাগীয় পর্যায়ে ঝিনাইগাতী উপজেলা শ্রেষ্ঠত্বের সাফল্য ধরে রাখায় আমি আনন্দিত। ওই কার্যক্রমে আমি টিম লিডার হিসেবে কাজ করলেও মূলত এ কাজে শ্রম দিচ্ছেন ইউপি চেয়ারম্যান, সচিব, ইউপি সদস্য, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, গ্রাম পুলিশ ও উদ্যোক্তারা। এ জন্য কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কার ও সনদও পেয়ে আসছি। তিনি এ কাজে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, এ উপজেলায় যেকোন কাজের মান উন্নয়নে উপজেলা প্রশাসন বদ্ধপরিকর।

Need Ads
error: কপি হবে না!