ads

শনিবার , ২১ জুন ২০২৫ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

যে পরিকল্পনায় গলে ফাইফার পেলেন নাঈম

শ্যামলবাংলা ডেস্ক
জুন ২১, ২০২৫ ১০:৩৮ পূর্বাহ্ণ

প্রথম ইনিংসে বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার ইনিংস থেমেছে ৪৮৫ রানে। লঙ্কানদের পাঁচশর আগে আটকে দেওয়ায় বড় অবদান স্পিনার নাঈম হাসানের। লঙ্কানদের বিপক্ষে প্রথম ইনিংসে এদিন ৫ উইকেট শিকার করেন টাইগার এই স্পিনার। দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে নাঈম বলেন, ‘আলহামদুলিল্লাহ, খুব ভালো লেগেছে। আল্লাহর কাছে কৃতজ্ঞতা। আল্লাহ এমন একটা সুযোগ দিল। আমি খুব ভালোভাবে কাজে লাগাতে পেরেছি, আলহামদুলিল্লাহ।’

Shamol Bangla Ads

পরে নিজের বোলিংয়ের পরিকল্পনা নিয়ে নাঈম বলেন, ‘উইকেটটা ব্যাটিং ফ্রেন্ডলি। আমরা চেষ্টা করছি লম্বা সময় এক জায়গায় বল করে যেতে। ক্রিকেট তো রানের খেলা। যখনই রান আসবে না, চাপে পড়লে হয়ত ভুল করবে। এই পরিকল্পনায় বল করেছি। আলহামদুলিল্লাহ, ভালো (হয়েছে)। ওদের লেফটি ৩-৪ জন ছিল, ৩ জন ছিল মনে হয়। রাইটি বেশি ছিল তাই রাইটির উইকেট নিয়েছি।’

দলের পরিকল্পনা সম্পর্কে নাঈম জানান, ‘এটা কালকেই দেখতে পাবেন। এটা দলের প্ল্যান আছে। কালকে ইনশাল্লাহ মাঠে দেখতে পাবেন।’

Shamol Bangla Ads

নিজের চোট নিয়ে নাঈম বলেন, ‘আনলাকি বলতে কিছু নাই। যা আল্লাহ্‌ রিজিকে রেখেছেন তাই হবে। আলহামদুলিল্লাহ। সবার তো ক্যারিয়ার একরকম হয় না। স্পোর্টসম্যানদের একেক জনের একেকরকম হয়। আমারটা যেমন হয়েছে আলহামদুলিল্লাহ।’

Need Ads
error: কপি হবে না!