তাপস চন্দ্র সরকার, কুমিল্লা : স্বাধীনোত্তর কুমিলার প্রথম প্রশাসক ও ভাষা সৈনিক প্রবীন রাজনীতিবিদ অ্যাড. আহম্মদ আলী বলেছেন- আমার মনে হয় কুমিলার ইতিহাস হাইজ্যাক হয়ে গেছে। ১ ফেব্রুয়ারী শনিবার বিকেলে অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুমিলা নগর উদ্যান জামতলায় তিননদী পরিষদের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ওই অনুষ্ঠানে তিননদী পরিষদের সভাপতি আবুল হাসানাত বাবুলের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখবেন- কুমিলা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মোসলেহ উদ্দিন আহম্মেদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- তিননদী পরিষদের সাধারণ সম্পাদক জমির উদ্দিন খাঁন জম্পি, সাংবাদিক মোতাহার হোসেন মাহবুব, আবুল বাশার, কুমিলা সাংস্কৃতি জোটের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন জাকির, রূপসী বাংলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহিউদ্দিন লিটন।
অন্যান্য বক্তারা বলেন- ধর্মকে পুঁজি করে যারা রাজনীতি করে তারা দেশ ও জাতির শত্রু। একুশের চেতনাকে যারা বিশ্বাস করে না তারাই অর্থনীতি বুনিয়াদকে ধ্বংস করে দিচ্ছে। সুপ্রীমকোর্ট ও হাইকোর্টের রায় গুলো বাংলায় লেখার জোর দাবী জানান। বক্তারা আরও বলেন, বাংলাদেশ ব্যতিত পৃথিবীর কোন জাতি তাঁর ভাষার জন্যে জীবন দিতে হয়নি। একুশে চেতনায় মধ্যমায়ের বাংলাদেশ গড়ে তোলার আহবান জানান বক্তারা।
এ সময় উপস্থিত ছিলেন- দৈনিক রূপসী বাংলার প্রধান প্রতিবেদক অশোক বড়–য়া, কুমিলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও দৈনিক আমাদের কুমিলার ব্যবস্থাপনা সম্পাদক শাহাজাদা এমরান, সাংগঠনিক সম্পাদক ও ৭১টিভি কুমিলা প্রতিনিধি কাজী এনামুল হক ফারুক, কুমিলা সিটি প্রেসক্লাব সম্পাদক তাপস চন্দ্র সরকার, ফটো সাংবাদিক এন.কে রিপন, একুশে সংবাদের কুমিলা প্রতিনিধি অমল মজুমদার, ৭১টিভি’র ক্যামেরাম্যান সুজন সহ রূপসী বাংলা কলেজের শিক্ষার্থীরা। অনুষ্ঠানে তিননদী পরিষদের পটভূমি পাঠ করেন- শরীফুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন- রেজাউল হক রানা ।




