ads

শুক্রবার , ২০ জুন ২০২৫ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এশিয়া কাপ আর্চারিতে সোনা জিতলেন আলিফ

শ্যামলবাংলা ডেস্ক
জুন ২০, ২০২৫ ৫:২৭ অপরাহ্ণ

রোমান সানার পর বাংলাদেশের দ্বিতীয় তিরন্দাজ হিসেবে এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণ জিতেছেন আব্দুর রহমান আলিফ। টুর্নামেন্টের দ্বিতীয় লেগে পুরুষদের রিকার্ভ ব্যক্তিগত ইভেন্টে সোনা জিতেছেন ১৯ বছর বয়সী আলিফ।

Shamol Bangla Ads

জানা যায়, সোনা জয়ের মঞ্চে জাপানের মিয়াতা গাকুতোকে ৬-৪ সেট পয়েন্টে হারিয়েছেন আলিফ। বুকিত গমবাক স্টেডিয়ামের ফাইনালে শুরু থেকেই দুর্দান্ত ছিলেন বাংলাদেশি আর্চার। রোমাঞ্চকর লড়াইয়ে প্রথম সেট ২৮-২৭ ব্যবধানে জেতেন তিনি। জয়ের ধারা দ্বিতীয় সেটেও ধরে রাখেন। এবার ২৭-২৬ ব্যবধানে। পরের দুই সেটে অবশ্য ২৮-২৭ ও ২৭-২৬ গেমে হেরে যান আলিফ।

তবে পঞ্চম ও শেষ সেটে মিয়াতাকে আগের মতো লড়াইটা জমানোর সুযোগ দেননি আলিফ। নির্ধারিত সেটে ২৯-২৬ ব্যবধানে জয় পান। সেই সঙ্গে স্বর্ণটাও নিজের গলায় ঝুলানোর কাজটাও সারেন। আলিফের স্বর্ণ জয়ের আগে ২০১৯ সালের এশিয়া কাপ আর্চারির লেগ -৩ এ বাংলাদেশের প্রথম তীরন্দাজ হিসেবে সোনা জেতেন রোমান সানা।
মাঝের ৬ বছরের অপেক্ষা ফুরালেন আলিফ।

Shamol Bangla Ads

২০২৫ এশিয়া কাপ আর্চারির দ্বিতীয় লেগে বাংলাদেশের অর্জন শুধু আলিফের স্বর্ণই। ৩০ পদকের লড়াইয়ে ২ সোনাসহ সর্বোচ্চ ৯ পদক জিতেছে ভারত। দ্বিতীয় সর্বোচ্চ ৫টি পদক জিতেছে ইন্দোনেশিয়া। এর মধ্যে ভারতের মতোই তারাও দুটি সোনা জিতেছে।

Need Ads
error: কপি হবে না!