ads

বৃহস্পতিবার , ১৯ জুন ২০২৫ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার

শ্যামলবাংলা ডেস্ক
জুন ১৯, ২০২৫ ৯:০২ অপরাহ্ণ

বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারকে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ১৯ জুন বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ওই তথ্য নিশ্চিত করেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।

Shamol Bangla Ads

প্রধান উপদেষ্টার সভাপতিত্বে আয়োজিত ২ ঘণ্টাব্যাপী এক উচ্চ পর্যায়ের বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানিয়েছেন প্রেসসচিব। তিনি বলেন, বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারকে সম্পূর্ণ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে রূপান্তরের সিদ্ধান্ত হয়েছে। ওই লক্ষ্যে নীতিগত কাঠামো ও বাস্তবায়ন প্রক্রিয়া নির্ধারণে একটি কমিটি গঠন করা হচ্ছে।

এ বিষয়ে সি আর আবরারকে প্রধান করে একটি কমিটি গঠন করা হবে। ওই কমিটি রাজনৈতিক দলের আদর্শগত উদ্দেশ্য পূরণে অতীতে কোনো টেলিভিশন চ্যানেলকে লাইসেন্স দেওয়া হয়ে থাকলে তা তদন্ত করার পাশাপাশি, ভবিষ্যতে নতুন লাইসেন্স দেওয়ার ক্ষেত্রেও একটি নীতিমালা প্রণয়ন করবে।

Need Ads
error: কপি হবে না!