ads

বৃহস্পতিবার , ১৯ জুন ২০২৫ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
জুন ১৯, ২০২৫ ৩:১৫ অপরাহ্ণ

শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ জুন বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান। সভায় পবিত্র ঈদুল আজহা নির্বিঘ্ন ও যথাযথ মর্যাদায় পালিত হওয়ায় সন্তোষ প্রকাশ করা হয়। সেইসাথে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে নিয়মিত বাজার মনিটরিং ও শহরের যানজট নিরসনের উপর গুরুত্বারোপ করা হয়।

Shamol Bangla Ads

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম, শেরপুর সেনাক্যাম্পের মেজ মো. তারেক, জেলা সদর হাসপাতালের সহকারী পরিচালক ডা. মো. সেলিম মিঞা, এনএসআইয়ের উপপরিচালক বশির আহমেদ, জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম, সদস্য সচিব মামুনুর রশীদ পলাশ, প্রেসক্লাব সভাপতি কাকন রেজা, বিএনপি নেতা আব্দুল আওয়াল চৌধুরী, জেলা জামায়াতের সাবেক সাধারণ সম্পাদক মাওলানা জাকারিয়া মো. আব্দুল বাতেন, আদালতের জিপি অ্যাডভোকেট খন্দকার মাহবুবুল আলম রকীব, প্রমুখ।

সভায় পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ প্রবণতা এবং জনগণের নিরাপত্তা বিষয়ক বিভিন্ন বিষয় বিবেচনা করে জেলার অভ্যন্তরে ৬টি পুলিশ ফাঁড়ির প্রস্তাবনা দেন। সভায় প্রস্তাবটি গৃহীত হলে ফাঁড়ি স্থাপনের জন্য প্রস্তাবটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অনুমোদনের জন্য পাঠানো হবে উল্লেখ করে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপস্থিত সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে নিবিড়ভাবে আইন-শৃঙ্খলা রক্ষায় সকলকে সাথে নিয়ে কাজ করার আশা ব্যক্ত করেন।

Shamol Bangla Ads

সভায় ৫ উপজেলা নির্বাহী কর্মকর্তাগণসহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যগণ অংশ নেন।

Need Ads
error: কপি হবে না!