ads

সোমবার , ১৬ জুন ২০২৫ | ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কোন রোগে কোন ফল এড়িয়ে চলবেন? জেনে নিন

শ্যামলবাংলা ডেস্ক
জুন ১৬, ২০২৫ ৮:১৯ অপরাহ্ণ

তেল-মসলা বাদ দিয়ে সুষম খাবার আর মৌসুমি নানা ফল—সুস্থ থাকতে এই দুটোকেই ডায়েটে রাখার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। সত্যিই, ফল খাওয়া শরীরের জন্য ভালো। কিন্তু সব ফল যে সবার জন্য উপকারী, তা কিন্তু নয়। অনেকেই নানা ধরনের শারীরিক সমস্যায় ভোগেন—কারো ডায়াবেটিস আছে, তো কেউ ভুগছেন গ্যাস্ট্রিক বা কিডনির সমস্যায়।
তাই ফল খাওয়ার আগে জেনে নেওয়া জরুরি, কোন ফল কোন রোগে উপকারী আর কোনটি সমস্যা বাড়াতে পারে। চলুন, জেনে নিই।

Shamol Bangla Ads

ডায়াবেটিসে কী কী ফল এড়িয়ে চলবেন?
যাদের রক্তে শর্করার মাত্রা বেশি বা ইনসুলিন নিতে হয়, তাদের কলা ও আঙুর কম খাওয়াই ভালো। এই ফল দুটিতে গ্লাইসেমিক ইনডেক্স অনেক বেশি, ফলে রক্তে শর্করার মাত্রা দ্রুত বেড়ে যেতে পারে।
তবে একেবারে বাদ দেওয়ার প্রয়োজন নেই, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরিমাণ মেপে খাওয়া যেতে পারে।

কিডনির সমস্যায় কোন ফল নয়?
কিডনির সমস্যা থাকলে উচ্চ পটাশিয়ামযুক্ত ফল এড়িয়ে চলতে হয়। যেমন—কলা, কমলালেবু, খেজুর, কিশমিশ, আখরোট। এগুলোর মধ্যে পটাশিয়ামের মাত্রা বেশি, যা কিডনির জন্য ক্ষতিকর হতে পারে।

Shamol Bangla Ads

গিঁটে ব্যথা বা বাতের সমস্যায়
হাঁটুর ব্যথা বা বাতজনিত গিঁটে ব্যথা থাকলে টমেটো ও বেগুন খাওয়া কমাতে হবে। এ ধরনের খাবারে প্রদাহ বাড়ানোর উপাদান থাকে, যা ব্যথা আরো বাড়াতে পারে।

গ্যাস্ট্রিক ও হজমের সমস্যা থাকলে
যারা গ্যাস বা বুক জ্বালার সমস্যায় ভোগেন, তাদের আপেল, তরমুজ, চেরিজাতীয় ফল কম খাওয়া উচিত। এই ফলে ফ্রুক্টোজ ও সর্বিটল বেশি থাকে, যা হজমে সমস্যা তৈরি করতে পারে। আপেলে আবার অতিরিক্ত ফাইবারও থাকে, যা বদহজমের কারণ হতে পারে।

ত্বকের সমস্যা থাকলে
চুলকানি, এগজিমা বা সোরিয়াসিসের মতো ত্বকের সমস্যায় ভুগলে আম, আনারস, কমলালেবু না খাওয়াই ভালো। এসব ফলে অ্যালার্জি বাড়ার আশঙ্কা থাকে।

উচ্চ কোলেস্টেরলে যাদের সমস্যা
যাদের কোলেস্টেরল ও ট্রাইগ্লিসারাইড বেশি, তাদের নারকেল ও লেবু জাতীয় ফল এড়িয়ে চলা উচিত। উচ্চ রক্তচাপ থাকলে এ ধরনের ফল থেকে মাইগ্রেনের সমস্যাও বাড়তে পারে।

ফল স্বাস্থ্যকর হলেও, ব্যক্তিগত শারীরিক অবস্থার ওপর নির্ভর করে কোন ফল আপনার জন্য উপকারী আর কোনটি নয়—তা জেনে তবেই খাওয়া উচিত। চিকিৎসকের পরামর্শ মেনে ডায়েট তৈরি করলেই ফলের উপকার পুরোপুরি পাওয়া সম্ভব।

সূত্র : আনন্দবাজার পত্রিকা

Need Ads
error: কপি হবে না!