ads

সোমবার , ১৬ জুন ২০২৫ | ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিস্ফোরক মামলায় বিএনপি নেতা এ্যানিসহ ৯ জনকে খালাস

শ্যামলবাংলা ডেস্ক
জুন ১৬, ২০২৫ ৩:০৭ অপরাহ্ণ

এক যুগ আগে দায়ের করা রাজধানীর সূত্রাপুর থানার বিস্ফোরক আইনের মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানিসহ ৯ জনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। ১৬ জুন সোমবার ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-১৪ এর বিচারক মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক ওই রায় ঘোষণা করেন।

Shamol Bangla Ads

খালাস পাওয়া অন্যরা হলেন বিএনপি নেতা আব্দুল কাদের ভুঁইয়া জুয়েল, হাবিবুর রশিদ হাবিব, ইসহাক সরকার, কাজী আবুল বাশার, নজরুল ইসলাম খান টিপু, এম এ সৈয়দ মন্টু, আ. সাত্তার এবং মো. সালাউদ্দিন।

মামলার সূত্রে জানা যায়, ২০১৩ সালের ১০ নভেম্বর ১৮ দলের ডাকা হরতাল চলাকালে রাজধানীর সূত্রাপুর থানাধীন এলাকায় একটি লেগুনায় পেট্রোল বোমা নিক্ষেপ করে দুষ্কৃতকারীরা। এতে ওই গাড়ির পাঁচজন দগ্ধ হন। এ ঘটনার পরদিন ১১ নভেম্বর তৎকালীন পুলিশ উপ-পরিদর্শক নয়ন ফারকুন বাদী হয়ে বিস্ফোরক আইনে সূত্রাপুর থানায় মামলা করেন। মামলায় বিএনপি নেতা সাদেক হোসেন খোকাসহ ১০ জনের নাম উল্লেখ করা হয়। তদন্ত শেষে ২০১৯ সালের ২১ মে ডিবি পুলিশের পরিদর্শক আনোয়ার আলম আজাদ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরে এ মামলায় শহিদ উদ্দিন চৌধুরী এ্যানিসহ নয়জনের বিচার শুরু হয়।

Shamol Bangla Ads

এ বিষয়ে এ্যানির আইনজীবী মহি উদ্দিন চৌধুরী বলেন, মামলাটির সাক্ষ্য গ্রহণ পর্যায় থেকে আসামিদের খালাস দিয়েছেন। এ মামলা চলার মতো কোনো উপাদান না থাকায় আদালত এ পর্যায়ে মামলাটি নিষ্পত্তি করেন।

Need Ads
error: কপি হবে না!