ads

সোমবার , ২১ জানুয়ারি ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জনগণের প্রত্যাশা পূরণ করা আমাদের একমাত্র কাজ : প্রধানমন্ত্রী

খবর টি পড়েছেন : ২৯৯
জনগণের প্রত্যাশা পূরণ করা আমাদের একমাত্র কাজ : প্রধানমন্ত্রী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : জনগণের প্রত্যাশা পূরণ করাই বর্তমান সরকারের একমাত্র কাজ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় লাভের পর ২১ জানুয়ারি সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে নতুন সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠকের উদ্বোধনী ভাষণে তিনি ওই মন্তব্য করেন। খবর ইউএনবির
জনগণের প্রত্যাশা পূরণের জন্য নতুন মন্ত্রিসভাকে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘মন্ত্রিসভা সততা ও নিষ্ঠার সাথে০ তাদের কাজ করবে, প্রতিটি কাজ নিষ্ঠার সাথে করতে হবে, এটি সবসময় মনে রাখতে হবে।’
তিনি বলেন, ‘দেশের জনগণের প্রতি আমাদের দায়িত্ব ও দায়বদ্ধতা রয়েছে, যারা টানা তৃতীয়বার আওয়ামী লীগকে ক্ষমতায় এনেছে। আমরা এখানে দায়িত্ব পালন করতে এসেছি এবং সততার শক্তি সীমাহীন, আমরা অনেকবার সেটা প্রমাণ করতে পেরেছি।’ শেখ হাসিনা বলেন, ‘মন্ত্রিপরিষদ আন্তরিকতা ও সততার সাথে কাজ করলে দেশ উন্নত হবে। দেশের জনগণের নতুন সরকারের প্রতি আশা-আকাঙ্ক্ষা রয়েছে এবং সরকারকে সেগুলো পূরণ করতে হবে। জনগণের প্রত্যাশা পূরণ করা আমাদের একমাত্র কাজ।’
তিনি বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো। এটা আমাদেরও লক্ষ্য। আমরা সেই আশা পূরণের জন্য কাজ করবো। আমরা বাংলাদেশকে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ হিসেবে গড়ে তুলবো।’
নবনিযুক্ত মন্ত্রীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগের বিগত দুই আমলে উন্নয়নে যে ধারা শুরু হয়েছে, আগামী দিনেও তা বজায় রাখতে থাকবে। জনগণের প্রত্যাশা অনুযায়ী আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার সকাল ১০টায় তার তেজগাঁওস্থ কার্যালয়ে নবগঠিত মন্ত্রিসভার প্রথম এই বৈঠক শুরু হয়। এর আগে মন্ত্রিপরিষদ সচিব মো. শফিউল আলম প্রধানমন্ত্রীকে টানা তৃতীয়বারসহ সবমিলিয়ে চতুর্থবারের মত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করায় ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান।

Need Ads
পূর্ববর্তী সংবাদ কমছে ইন্টারনেটের দাম পরবর্তী সংবাদ সন্দেহভাজন প্রেমিকের খোঁজে স্ত্রীর পরীক্ষাকেন্দ্রে বোরকা পরে গিয়ে ধরা…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads