ads

রবিবার , ১৫ জুন ২০২৫ | ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বাসচাপায় মোটরসাইকেল চালক নিহত, বাস পুড়িয়ে দিলো বিক্ষুব্ধ জনতা

স্টাফ রিপোর্টার
জুন ১৫, ২০২৫ ৩:৪০ অপরাহ্ণ

শেরপুরে যাত্রীবাহী বাসের চাপায় মজনু মিয়া (৫৪) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। ১৫ জুন রবিবার সকালে সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের হাউড়া বাঁশতলা এলাকার শেরপুর-ঢাকা মহাসড়কে ওই দুর্ঘটনা ঘটে। নিহত মজনু মিয়া পার্শ্ববর্তী সাপমারী কামারবাড়ি এলাকার ছফর উদ্দিনের ছেলে। তিনি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট ছিলেন।

Shamol Bangla Ads

এদিকে ওই ঘটনায় বাসটিকে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। একইসাথে শেরপুর-ঢাকা মহাাসড়ক অবরোধ করে তারা। পরে খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ফায়ার সার্ভিস গিয়ে বাসের আগুন নেভায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সকাল ১১টার দিকে মজনু মিয়া মোটরসাইকেলযোগে শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতিতে বিদ্যুৎ বিল দিয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে হাউড়া বাঁশতলা এলাকায় পৌঁছলে পেছন থেকে আসা ঢাকাগামী শাম্মী ডিলাক্স নামে একটি বাস তাকে চাপা দেয় এবং প্রায় ৩০০ ফুট পর্যন্ত টেনে নিয়ে যায়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মজনু মিয়া মারা যান। এ ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ঘাতক শাম্মী ডিলাক্স বাসে আগুন দিয়ে পুড়িয়ে দেয় এবং সড়ক অবরোধ করে। এতে কিছু সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Shamol Bangla Ads

এ ব্যাপারে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আব্দুল করিম জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। একইসাথে এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Need Ads
error: কপি হবে না!