ads

রবিবার , ১৫ জুন ২০২৫ | ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আরিফ হাসানের কবিতা ‘প্রাকৃতজন’

শ্যামলবাংলা ডেস্ক
জুন ১৫, ২০২৫ ১:৪৯ অপরাহ্ণ

কবিতা আমার ধ্যান জ্ঞান আরাধনা
এই বুকের ভেতর কবিতার তৃষ্ণা
জানি, এই জীবনে মিটবে না পিপাসা

Shamol Bangla Ads

কবিতা লিখি বলে
প্রায়ই বিব্রত হতে হয় ঘরে বাইরে
বেসুরো ঢাকের মত পড়ে থাকি সংসারে
মাঝেমধ্যে ঢাক থেকেও বের হয়
বেহালার আওয়াজ

বাণিজ্যে বসত করি না–তাই আমার
কোনোও উপাধি নেই
নামগোত্রহীন এক বুনোফুল আমি
কারো ড্রয়িংরুমের ফুলদানিতে পাই না ঠাঁই
বনবাদাড়ে ঝোপঝাড়ে ফুটি অনাদরে
কেউ দেখে না ফিরে

Shamol Bangla Ads

প্রাকৃতজনের কথা কে আর রাখে মনে
চোখ তবু বিহগের মতো স্বপ্ন যায় বুনে
দূর আকাশের নীলে,
সৃষ্টির আনন্দে মেতে ওঠে দুটো হাত
হৃদয়ে অবিরাম ফোটে পারিজাত।

Need Ads
error: কপি হবে না!