শেরপুরের নকলায় জামায়াতে ইসলামীর ওয়ার্ড সভাপতি ও সেক্রেটারি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৪ জুন শনিবার সকালে নকলা মডেল উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে উপজেলা জামায়াত ইসলামীর উদ্যোগে আয়োজিত ওই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও ময়মনসিংহ অঞ্চলের টিম সদস্য মনজুরুল ইসলাম ভূঁইয়া।

উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো. গোলাম সারোয়ারের সভাপতিত্বে আয়োজিত সম্মেলনে প্রধান বক্তা ছিলেন জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কর্মপরিষদ সদস্য ও অঞ্চল পরিচালক ডা. আনোয়ার হোসেন, জেলা কর্মপরিষদ সদস্য ও প্রচার বিভাগীয় সেক্রেটারি গোলাম কিবরিয়া ভিপি, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক ফারদিন হাসান হাসিব, নকলা উপজেলা জামায়াতের সেক্রেটারি শরিফুল ইসলাম শরিফ, উপজেলা জামায়াতের সাবেক আমীর মুফতি খাদিমুল ইসলাম, পৌর জামায়াতের সভাপতি মাওলানা শাহজাহান, উপজেলা মিডিয়া ও প্রচার সম্পাদক রেজাউল হাসান সাফিত প্রমুখ।
ওইসময় নকলা উপজেলার ৯ ইউনিয়ন ও ১টি পৌরসভার জামায়াত ইসলামীর সকল ওয়ার্ড সভাপতি ও সাধারণ সম্পাদকগণসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।





