ads

মঙ্গলবার , ৩ জুন ২০২৫ | ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জিতলে ২০ কোটি, হারলে ১৩ কোটি

২০০৮ সালে মাত্র ৪.৮ কোটি রুপি প্রাইজমানি নিয়ে শুরু হয়েছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। সময়ের পরিক্রমায় এবার ১৮তম আসরে এসে সেই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলের প্রাইজমানি দাঁড়িয়েছে ২০ কোটি রুপিতে। ৩ জুন মঙ্গলবার রাত ৮টায় আহমেদাবাদে এবারের ফাইনালে মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও পাঞ্জাব কিংস। ম্যাচটি শুধু ট্রফির লড়াই নয়, সঙ্গে রয়েছে বিপুল অর্থ পুরস্কারের হাতছানিও। এ রিপোর্ট লেখা পর্যন্ত রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু টসে হেরে ব্যাটিং করছে।  তাদের সংগ্রহ ০.২ বলে ১ রান।

Shamol Bangla Ads

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর তথ্যমতে, এবার চ্যাম্পিয়ন দল পাবে ২০ কোটি রুপি, আর রানার্সআপ দল পাবে ১৩ কোটি রুপি। এদিকে আজ যারা জিতবে তারা প্রথমবারের মতো চ্যাম্পিয়নের স্বাদ পাবে।

এবারের আইপিএলে মোট প্রাইজমানির পরিমাণ ৪৭ কোটি রুপির কিছু বেশি। এই অর্থ বরাদ্দ করা হয়েছে শীর্ষ ৪ দল এবং ব্যক্তিগত পুরস্কারের বিভিন্ন ক্যাটাগরিতে।

Shamol Bangla Ads

প্লে–অফের কোয়ালিফায়ার ও এলিমিনেটর থেকে বাদ পড়া ২টি দলও পাবে উল্লেখযোগ্য অঙ্কের অর্থ। এর বাইরে সেরা ব্যাটসম্যান (অরেঞ্জ ক্যাপ), সেরা বোলার (পার্পল ক্যাপ), সেরা উঠতি খেলোয়াড়, মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার, সর্বোচ্চ ছক্কা, সুপার স্ট্রাইকার এবং মৌসুমের সেরা ফ্যান্টাসি খেলোয়াড়ের জন্য থাকছে আলাদা নগদ পুরস্কার।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads