ads

শনিবার , ৩১ মে ২০২৫ | ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে মাদ্রাসা থেকে নাতনীকে নিয়ে ফেরার পথে বজ্রপাতে দাদীর মৃত্যু

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী
মে ৩১, ২০২৫ ৪:৩১ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় বজ্রপাতে হাজেরা খাতুন (৫৫) নিহত হয়েছেন। ৩১ মে শনিবার দুপুরে উপজেলার কাকরকান্দি ইউনিয়নের মানিককুড়া গ্রামে ওই ঘটনা ঘটে। নিহত হাজেরা খাতুন ওই এলাকার খোরশেদ আলমের স্ত্রী।

Shamol Bangla Ads

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে ঝড়-বৃষ্টির মধ্যে হাজেরা খাতুন তার নাতনিকে আনতে হাজী মোড় এলাকার একটি মাদ্রাসায় গিয়েছিলেন। ফেরার পথে আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে অল্পের জন্য রক্ষা পায় তার সাথে থাকা নাতনি।

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে।

Need Ads
error: কপি হবে না!