ads

শনিবার , ৩১ মে ২০২৫ | ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কবি সিনথিয়া শারমিন এর কবিতা ‘একটা অজানা ব্যথা’

শ্যামলবাংলা ডেস্ক
মে ৩১, ২০২৫ ২:৫৬ অপরাহ্ণ

একটা অজানা অচেনা কষ্ট রোজ আমার পাঁজর ভাঙ্গে,,
বিশ্বাস করো এই কষ্টের কোন নাম আমি দিতে পারিনি,,
এই কষ্টটার কোন রূপও আমি দুচোখের কল্পনায় ভাসাতে পারিনি,,
রোজ আমার চাঁদের আলোতে একটা কালো অন্ধকার মেঘ পাঠায়,
এই অচেনা কষ্টগুলো,,
আমার সবুজ পাহাড়গুলোকে,
আগ্নেয়গিরীর লাভা দ্বারা পুড়ে ছাই করে দেয়।
আমার বিশাল সমুদ্রকে শুকিয়ে
একটা খাদে পরিনত করে।
বিশ্বাস করো তবুও তার কোন রূপ আমি চোখে ভাসাতেই পারিনা।
মাঝে মাঝে শুন্যে উঠি তাকে খুঁজি,,
অনেক খুঁজি কোথাও খুঁজে পাই না,,
অবশেষে মেঘে ঢাকা চাঁদের দিকে তাকিয়ে
নিরবে কাঁদি ,,
অশান্ত এই মনকে বুঝাই
তুমি এই অন্ধকার চিরে বেরও
তোমার নিজস্ব আকাশের চাঁদ দেখো
সমুদ্র তুমি নিজে তৈরি করো,,
তোমার চিন্তা চেতনা দিয়ে।
একটা সবুজের মালা গাথো,,
অজানা কষ্টটা একদিন ঠিক এসে ধরা দিবে
ঠিক তোমায় পায়ে আঁছড়ে পরবে
ঠিক আঁধার ছাড়িয়ে দিবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!