ads

মঙ্গলবার , ২০ আগস্ট ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

অর্ধেক প্রশ্নোত্তরে বাকি এইচএসসি পরীক্ষা, হবে দুই সপ্তাহ পর

খবর টি পড়েছেন : ৩৩৬
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা দুই সপ্তাহ পেছানোর সিদ্ধান্ত হয়েছে। সেই সঙ্গে স্থগিত হওয়া পরীক্ষাগুলো অর্ধেক প্রশ্নোত্তরে নেওয়া হবে। ২০ আগস্ট মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ে অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এসব সিদ্ধান্ত হয়।

Shamol Bangla Ads

এ বিষয়ে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, ‘স্থগিত এইচএসসি পরীক্ষা দুই সপ্তাহ পেছানো হবে। একই সঙ্গে বাকি পরীক্ষাগুলো অর্ধেক প্রশ্নোত্তরে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এ বিষয়ে শিগগির অফিস আদেশ জারি করা হবে।’

অর্ধেক প্রশ্নোত্তরের বিষয়টি সম্পর্কে তিনি বলেন, ‘আগে যদি একটি বিষয়ে ৮টি প্রশ্নের উত্তর দিতে হতো, সেখানে এখন চারটি প্রশ্নের উত্তর দিলেই হবে। তবে পরীক্ষা পূর্ণ সময়েই থাকবে।’

Shamol Bangla Ads

গতকাল সোমবার এইচএসসি ও সমমান পরীক্ষায় অটোপাস বা বিকল্প মূল্যায়নের দাবিতে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঘেরাও করে পরীক্ষার্থীদের একাংশ।

এর আগে ১৬ আগস্ট স্থগিত এইচএসসি ও সমমান পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ করে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। প্রকাশিত সূচি অনুযায়ী ১১ সেপ্টেম্বর থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল।

Need Ads
পূর্ববর্তী সংবাদ কাজে ফিরেছেন কর্মীরা, ২৫ আগস্ট মেট্রোরেল চালুর সম্ভাবনা পরবর্তী সংবাদ শেরপুরসহ ২৫ জেলার ডিসি প্রত্যাহার

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads