ads

শুক্রবার , ৩০ মে ২০২৫ | ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

না‌লিতাবাড়ী‌তে ‌বন্য হাতির আক্রম‌ণে বৃদ্ধার মৃত্যু

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী
মে ৩০, ২০২৫ ১২:০৪ অপরাহ্ণ

শেরপুরের না‌লিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী এলাকায় বন্য হাতির আক্রম‌ণে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। ২৯ মে বৃহস্প‌তিবার রাত ২ টার দিকে উপজেলার বাতকু‌চি গ্রা‌মে ওই ঘটনা ঘটে। নিহত ওই বৃদ্ধার নাম সুরতন নেছা (৬০)। তিনি উপজেলার বাতকু‌চি গ্রা‌মের মৃত রঙ্গু শে‌খের স্ত্রী ।

Shamol Bangla Ads

বন বিভাগের মধু‌টিলা রেঞ্জের কর্মকর্তা ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, উপজেলার দাওধারা-কাটাবা‌ড়ি পাহাড়ের টিলায় ৫-৬ দিন ধরে ৩৫ থেকে ৪০টি বন্য হাতি দল বেঁধে অবস্থান করছিল। গত ক‌য়েক দি‌নে হা‌তির আক্রম‌ণে বাতকু‌চি বিট কার্যালয়,বসতঘর ভে‌ঙে ধান চাল খে‌য়ে ও পা দি‌য়ে নষ্ট করা ছাড়াও মধু‌টিলা ইকোপা‌র্কে ক্যান্টিন ভে‌ঙে ফেলার ঘটনা ঘ‌টে। গতকাল বৃহস্প‌তিবার অ‌বিরাম বৃ‌ষ্টির ম‌ধ্যে রাত সা‌ড়ে ১০টার দিকে বাতকু‌চি এলাকায় হা‌তির দল‌টি হানা দেয়। এসময় গ্রামবা‌সি মশাল জ্বা‌লি‌য়ে হইহুল্লোড় ক‌রে হা‌তির দল‌কে বাতকু‌চি জঙ্গলের দি‌কে ফি‌রি‌য়ে দেয়। প‌রে রাত ৩টার দি‌কে হা‌তির দল ফের বাতকু‌চি গ্রা‌মে চ‌লে আসে। এসময় অন্ধকা‌রে থাকা সুরতন নেছার ঘ‌রে হানা দেয়। হা‌তির আক্রম‌ণে ঘটনাস্থ‌লেই এই বৃদ্ধার মৃত্যু হয়।

এ বিষয়ে বন বিভাগের মধু‌টিলা রেঞ্জ কর্মকর্তা মো. দেওয়ান আলী ব‌লেন, নিহত বৃদ্ধা একাই বা‌ড়ি‌তে ছি‌লেন। হা‌তির আক্রম‌ণে ঘটনাস্থ‌লে তার মৃত্যু হ‌য়ে‌ছে। এলাকায় বৃষ্টি থাকায় ঘটনাস্থ‌লে যে‌তে পার‌ছি না। ত‌বে নিহ‌ত প‌রিবা‌র‌কে ক্ষ‌তিপূর‌ণের জন্য আবেদন কর‌তে বলা হ‌বে। ৩৫-৪৫ টি হা‌তি এখন বাতকু‌চি এলাকার জঙ্গ‌লে অবস্থান কর‌ছে।

Shamol Bangla Ads

এ ব্যাপারে না‌লিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.সো‌হেল রানা ব‌লেন, রাত থে‌কে এখন পর্যন্ত বৃ‌ষ্টি হ‌চ্ছে। লাশ উদ্ধা‌রে ঘটনাস্থলে  পু‌লিশ পাঠানো হয়েছে।

Need Ads
error: কপি হবে না!