ads

বুধবার , ২৮ মে ২০২৫ | ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ডেঙ্গুতে আক্রান্ত ইমরান হাশমি

শ্যামলবাংলা ডেস্ক
মে ২৮, ২০২৫ ৮:০৯ অপরাহ্ণ

পবন কল্যাণের সঙ্গে এই মুহূর্তে ‘ওজি’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত ইমরান হাশমি। মুম্বাইয়ের গোরেগাঁওয়ের আরে কলোনিতে ছবির শুটিং করছিলেন তিনি। ওই সময়ই হঠাৎ অসুস্থ বোধ করতে থাকেন ইমরান। জ্বর ও গা-হাত-পায়ে ব্যথার মতো উপসর্গ দেখা দিতে শুরু করে।

Shamol Bangla Ads

রক্ত পরীক্ষা করানোর পর জানা যায়, ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ইমরান হাশমি। এরপর সঙ্গে সঙ্গে শুটিং থেকে বিরতি নিয়েছেন অভিনেতা।

প্রযোজনা সংস্থা থেকে ভারতীয় সংবাদমাধ্যমকে জানানো হয়েছে, এখন অভিনেতার চিকিৎসা চলছে। তবে দ্রুত তাঁর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে।

Shamol Bangla Ads

অভিনেতার ঘনিষ্ঠ সূত্রে সংবাদমাধ্যম বলছে, ছবির শুটিং করতে করতেই অসুস্থ হয়ে পড়েন ইমরান হাশমি। তার পরেই চিকিৎসকের সঙ্গে আলোচনা করেন তিনি। তাকে বিশ্রাম নিতে বলা হয়েছে। সুস্থ হওয়ার পরেই তিনি আবার শুটিংয়ে যোগ দেবেন।

উল্লেখ্য, ‘ওজি’ ইমরানের প্রথম তেলুগু ছবি। তেলুগু তারকা পবন কল্যাণের সমান্তরাল চরিত্রে দেখা যাবে তাকে। আগামী ২৫ সেপ্টেম্বর ছবিটি সারা বিশ্বে মুক্তি পাবে।

Need Ads
error: কপি হবে না!