রামগঞ্জ(লক্ষীপুর) প্রতিনিধি : ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচন পরবর্তি মূল্যায়ন ও আগামী ১৬ জানুয়ারি লক্ষীপুর-১ (রামগঞ্জ) আসনে স্থগিতকৃত ২১ টি কেন্দ্রে পুনরায় ভোটগ্রহণে আইনশৃংঙ্খলা স্বাভাবিক রাখার পাশাপাশি অবাধ ও সুষ্ঠ নির্বাচনের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী’র রামগঞ্জ অস্থায়ী ক্যাম্পের (৭২২ প্লাটুন) উদ্যোগে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় রামগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে শুক্রবার সকাল ১০টায় এক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা কাজী মাহাবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অস্থায়ী সেনা ক্যাম্প কমান্ডার মেজর সাদনাম স্থানীয় ইউপি চেয়ারম্যান, মেম্বার ও জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে ১৬ জানুয়ারির নির্বাচনে কর্ম-পরিকল্পনা নিয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ল²ীপুর জেলা সিনিয়র সহকারী পুলিশ সুপার কাজী হেলাল উদ্দীন, উপজেলা নির্বাচন কর্মকর্তা জসিম উদ্দীন, সেনা ক্যাপ্টেন আহসান প্রমূখ। সভায় বক্তারা ৫ জানুয়ারি নির্বাচনে পুলিশের উপর হামলা, ভোট কেন্দ্রে অগ্নিসংযোগ, ব্যালট পেপার ছিনতাই ও ব্যালট বাক্সে আগুনসহ বিভিন্ন ঘটনায় স্থগিত হওয়া কেন্দ্রগুলোতে ১৬ জানুয়ারির পুনঃ নির্বাচনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখতে উপস্থিত সকলকে দায়িত্বের সাথে কাজ করার অনুরোধ জানান।




