ads

মঙ্গলবার , ২৭ মে ২০২৫ | ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে ৬টি বসতবাড়িতে বন্যহাতির তাণ্ডব

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী
মে ২৭, ২০২৫ ৬:২১ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় তাণ্ডব চালিয়ে ৬টি বসতঘর ভাংচুর করেছে ৪০-৪৫ টি বন্য হাতির একটি দল। ২৭ মে মঙ্গলবার সকালে উপজেলার বুরুঙ্গা কালাপানি এলাকায় ওই ঘটনা ঘটে।

Shamol Bangla Ads

বন বিভাগ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে উপজেলার বুরুঙ্গা-কালাপানি এলাকায় ৪০-৪৫ টি বন্য হাতির দল একের পর এক ঘরের বেড়া গুঁড়িয়ে ভিতরে ঢুকে পড়ে। ধ্বংস করে দেয় আসবাবপত্র। ওইসময় গোলাঘরের ধান-চাল ছুড়ে নষ্ট করে ও খেয়ে ফেলে। পরে বাড়ির আঙিনায় ছড়িয়ে রেখে যায়।

এতে শাহীন মিস্ত্রী, সুফিয়া বেগম, সাফিকুল ইসলাম, হাসনা ভানু, মাজেদা খাতুন, শহর ভানুসহ ৬টি পরিবারের বসবাসের একমাত্র ঘর শেষ করে দিয়েছে হাতির দল। ছয়টি বসতঘর গুঁড়িয়ে যায় মুহূর্তেই। এছাড়াও ১৬০ মন ধান ও ৩০ মন চাল খেয়ে ও ছুড়ে ফেলে নষ্ট করে।

Shamol Bangla Ads

ক্ষতিগ্রস্ত শাহীন মিস্ত্রী বলেন, সারা বছর খাওয়ুনের জন্য সবে মাত্র ধান চাল রাখছিলাম। আত্তির দল তো আমার থাকার ঘর ও ভাইঙ্গা দিলো লগে ধান চাল ও শেষ করলো। সারা বছর অহন কেমনে চলমু আল্লাহ জানেন।

বন বিভা‌গের মধু‌টিলা ইকোপা‌র্কের রেঞ্জ কর্মকর্তা মো.দেওয়ান আলী ব‌লেন, ৪০-৪৫ টি বন্য হাতির একটি দল বুরুঙ্গা-কালাপানি গ্রামে তান্ডব চালিয়েছে৷ এতে ছয়টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্রুত তাদের ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা হবে।

Need Ads
error: কপি হবে না!