ads

মঙ্গলবার , ১০ আগস্ট ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিধিনিষেধের শেষ দিনে করোনায় সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যু

খবর টি পড়েছেন : ১৭৬
বিধিনিষেধের শেষ দিনে করোনায় সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যু
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

দেশে বেশকিছু দিন ধরে কঠোর বিধিনিষেধ থাকলেও করোনায় শনাক্ত ও মৃত্যু কমানো যাচ্ছে। গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে আরও ২৬৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৩ হাজার ১৬১ জনে। গত ৫ আগস্টও দেশে একদিনে সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যু হয়েছিল। ১০ আগস্ট মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ১৬৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৩ লাখ ৭৬ হাজার ৩২২ জনে।
গত ২৪ ঘণ্টায় ৪৮ হাজার ৪১৬ জনের নমুনা সংগ্রহ করা হলেও এদিন পরীক্ষা করা হয়েছে ৪৭ হাজার ৪২৪টি নমুনা। যেখানে শনাক্তের হার ২৩ দশমিক ৫৪ শতাংশ। এ পর্যন্ত শনাক্তের মোট হার ১৬ দশমিক ৭৬ শতাংশ। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একদিনে নতুন করে সুস্থ হয়েছেন ১৪ হাজার ৯০৩ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১২ লাখ ৩৪ হাজার ৭৬২ জন।

Shamol Bangla Ads

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, মারা যাওয়া ২৬৪ জনের মধ্যে ৯১ থেকে ১০০ বছরের মধ্যে ৫ জন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ১২ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৪৮ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৮৫ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৬৬ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ২৫ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১৬ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ৬ জন ও ০ থেকে ১০ বছরের মধ্যে ১ জন রয়েছে।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১৫৪ জন ও মহিলা ১১০ জন। যাদের মধ্যে বাসায় ১০ জন ছাড়া বাকিরা হাসপাতালে মারা গেছেন। একই সময়ে বিভাগওয়ারী পরিসংখ্যান অনুযায়ী, ঢাকা বিভাগে সর্বোচ্চ ৯২ জন, চট্টগ্রাম বিভাগে ৬০ জন, রাজশাহী বিভাগে ২৫ জন, খুলনা বিভাগে ২৭ জন, বরিশাল বিভাগে ১১ জন, সিলেট বিভাগে ১৭ জন, রংপুর বিভাগে ১৪ জন ও ময়মনসিংহ বিভাগে ১৮ জন মারা গেছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ দেশের সবচেয়ে বড় সৌর বিদ্যুৎকেন্দ্র নির্মিত হবে জামালপুরে পরবর্তী সংবাদ ২২০৪ কোটি টাকা সরকারি বিনিয়োগ পাচ্ছে টেলিটক

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads