ads

সোমবার , ২৬ মে ২০২৫ | ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ছাত্রদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী
মে ২৬, ২০২৫ ১:১৭ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সরকারি নাজমুল স্মৃতি কলেজ শাখা জাতীয়তাবাদী ছাত্রদল নেতা ওমর ফাহিম রিয়েলের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার ও রাজনৈতিক ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৫ মে রবিবার রাতে নালিতাবাড়ী প্রেসক্লাব মিলনায়তনে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

Shamol Bangla Ads

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ওমর ফাহিম রিয়েল বলেন, আমি নালিতাবাড়ী উপজেলার ঐতিহ্যবাহী বিএনপি পরিবারের সন্তান। আওয়ামী শাসনামলে আমি ও আমার পরিবার জেল জুলুম ও নির্যাতনের স্বীকার হয়েছি। আমার বাবা মো. মানিক মিয়া নালিতাবাড়ী উপজেলা শ্রমিকদলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। বর্তমানে নালিতাবাড়ী শহর বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

তিনি আরও বলেন, নালিতাবাড়ীর ঐতিহ্যবাহী সরকারি নাজমুল স্মৃতি কলেজ ছাত্রদলের কমিটিতে সভাপতি পদে প্রার্থী হওয়ার পর থেকেই একটি কুচক্রী মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার বিরুদ্ধে পরিকল্পিতভাবে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। মহলটি ষড়যন্ত্র করে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করছে। ফেসবুকে বিভ্রান্তিমূলক পোস্ট করে অপপ্রচার চালিয়ে যাচ্ছে।

Shamol Bangla Ads

তিনি জানান, আমাকে পদ বঞ্চিত করার জন্য বিগত বিভিন্ন সময়ে অনুষ্ঠিত বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান, সামাজিক অনুষ্ঠান এমনকি কলেজের বিদায় অনুষ্ঠানের ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও অপপ্রচার চালাচ্ছে। এই অপপ্রচারকারীরা বিএনপির ত্যাগী নেতাকর্মীদের বিতর্কিত করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

এসময় উপস্থিত কলেজ ছাত্রদলের নেতারা অভিযোগ করেন, রিয়েলের বিরুদ্ধে একটি মহল পরিকল্পিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। বিগত সময়ে স্বৈরাচার বিরোধী সকল আন্দোলনে কেন্দ্রীয়, বিভাগীয় জেলার নির্দেশনা মেনে রিয়েল সক্রিয় অংশগ্রহণ করেছে।

Need Ads
error: কপি হবে না!