ads

রবিবার , ১০ ডিসেম্বর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

২ পুলিশ কমিশনার, ১ ডিসি ও ৫ এসপিকে প্রত্যাহারের সিদ্ধান্ত ইসির

খবর টি পড়েছেন : ৪৫৮
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

বরিশাল ও সিলেটের মেট্রোপলিটন পুলিশের কমিশনার, ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক (ডিসি) এবং হবিগঞ্জ, পিরোজপুর, নোয়াখালী, সাতক্ষীরা ও মেহেরপুরের পুলিশ সুপারকে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ১০ ডিসেম্ববর রবিবার ইসির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Shamol Bangla Ads

একই সঙ্গে তাদের স্থানে অভিজ্ঞ ও যোগ্য কর্মকর্তাদের পদায়নের প্রস্তাব নির্বাচন কমিশনে পাঠানোর জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবদের চিঠি দিয়েছে ইসি।

ইসি বলেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে কর্মকর্তাদের প্রত্যাহার ও বদলির এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Shamol Bangla Ads

এ ছাড়া মানিকগঞ্জ সদর, সিঙ্গাইর ও গাজীপুরের শ্রীপুর থানার ওসিকে জেলার বাইরে বদলির নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। আর এ–সংক্রান্ত বদলির প্রস্তাব পাঠানোর জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিবকে চিঠি দিয়েছে ইসি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের ৫২তম শাহাদাত বার্ষিকী আজ পরবর্তী সংবাদ ইসিতে আপিলে প্রার্থিতা ফিরে পেলেন ৩৫ জন

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads