ads

সোমবার , ১৯ মে ২০২৫ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

খালেদা জিয়ার সঙ্গে কর্নেল অলির সাক্ষাৎ

শ্যামলবাংলা ডেস্ক
মে ১৯, ২০২৫ ১২:৫৭ অপরাহ্ণ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম। ১৮ মে রবিবার গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় ওই সাক্ষাৎ করেন অলি আহমদ।

Shamol Bangla Ads

জানা যায়, এলডিপি প্রেসিডেন্ট রাত সাড়ে ৮টায় ফিরোজা থেকে বের হন। দু’জনের মধ্যে ৪৫ মিনিট কথা হয়েছে বলে জানা গেছে।

অলি আহমদের গণমাধ্যমবিষয়ক উপদেষ্টা সালাহউদ্দিন রাজ্জাক বলেন, ‘খালেদা জিয়া ও অলি আহমদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে। অলি আহমদ বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন।’

Shamol Bangla Ads

গত ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডন যান খালেদা জিয়া। এর ২ দিন আগে ৫ জানুয়ারি তার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন অলি আহমদ।

Need Ads
error: কপি হবে না!