ads

শুক্রবার , ২৪ জানুয়ারি ২০১৪ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চিতলমারীতে নবাগত ওসির সাথে সাংবাদিকদের মত বিনিময় সভা

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ২৪, ২০১৪ ৫:১৮ অপরাহ্ণ

24-01-2014চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধিঃ বাগেরহাটের চিতলমারীতে নবাগত অফিসার ইনচার্জ দিলীপ কুমার সরকারের সাথে চিতলমারী প্রেসক্লাবের সাংবাদিকদের ২৪ জানুয়ারী শুক্রবার বেলা ১১ টায় এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নবাগত ওসি উপজেলার সার্বিক আইন শৃংখলা নিয়ে সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন এবং মাদক দ্রব্য প্রতিরোধে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন, চিতলমারী প্রেসক্লাবের সভাপতি ও পাক্ষিক কন্ঠধ্বনি পত্রিকার সম্পাদক মুন্সী দেলোয়ার হোসেন, সাংবাদিক সাফায়েক হোসেন সাফা, মীর মাসুদ হুসাইন, বিভাষ দাস, তাওহিদুর রহমান বাবু, মোঃ মিরাজুল ইসলাম খান, এম, জাহিদ, বাদশা মুন্সী, প্রান কৃষ্ণ দত্ত, জাহিদুল ইসলাম মিলন, রফিকুল ইসলাম রুস্তুম, শাহীন মুন্সী, সমীক মজুমদার, জিনিয়া আক্তারসহ প্রমূখ। এছাড়াও  শুক্রবার সকাল ১০ টায় চিতলমারী প্রেসক্লাবে জয় গ্রুপের চেয়ারম্যান ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী এবং সন্তোষপুর ইউপি চেয়ারম্যান মুজিবর রহমান শামীম চিতলমারী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে এক মত বিনিময় সভায় মিলিত হন। এ সময় চিতলমারী প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!