ads

সোমবার , ২৬ আগস্ট ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নেত্রকোনায় ধর্ষণের শিকার কলেজছাত্রীর মৃত্যু ॥ ধর্ষক গ্রেফতার

খবর টি পড়েছেন : ৪৪৪
নেত্রকোনায় ধর্ষণের শিকার কলেজছাত্রীর মৃত্যু ॥ ধর্ষক গ্রেফতার
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

dav

Shamol Bangla Ads

নেত্রকোনা প্রতিনিধি ॥ ধর্ষণের শিকার হয়ে অসুস্থ কলেজ ছাত্রী ইয়াসমিন (২২) অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়েছে। ২৫ আগস্ট রবিবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে দু’দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে মারা যায় ইয়াসমিন।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার খামারহাটি গ্রামের খোরশেদ আলমের মেয়ে নেত্রকোনা আবু আব্বাছ ডিগ্রী কলেজের ডিগ্রী ২য় বর্ষের ছাত্রী ইয়াসমিনকে তারই ফুফাতো ভাই নেত্রকোনা সদর উপজেলার শ্রীপুর বালী গ্রামের মৃত হাশেম উদ্দিনের ছেলে আলমগীর (২৪) গত ২১ আগস্ট বেড়ানোর কথা বলে ময়মনসিংহের তারাকান্দায় নিয়ে যায়। সেখানে ইয়াসমিনকে কোকের সাথে চেতনানাশক ট্যাবলেট খাইয়ে অচেতন করে একাধিকবার ধর্ষণ করে। এক পর্যায়ে ইয়াসমিন অসুস্থ হয়ে পড়ে। সু-চতুর আলমগীর ২২ আগষ্ট ইয়াসমিনের মাকে ফোন করে গরমে অসুস্থ হওয়ার কথা বলে শ্যামগঞ্জ স্টেশনে তার মায়ের কাছে মেয়েকে দিয়ে কেটে পড়ে। পরদিন মা তার অসুস্থ মেয়ে ইয়সমিনকে প্রথমে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণের নির্দেশ প্রদান করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে আইসিইউতে রাখেন। সেখানে দুই দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে রবিবার ইয়াসমিন মৃত্যুর কোলে ঢলে পড়ে।
এ ব্যাপারে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাওহীদুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ওই ঘটনায় ইয়াসমিনের মা মোছাঃ নাছিমা খাতুন বাদী হয়ে রবিবার রাতেই আলমগীরের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২/৩ জনকে আসামী করে পূবর্ধলা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে পূর্বধলা থানার পুলিশ নেত্রকোনা মডেল থানার সহযোগিতায় ঝটিকা অভিযান চালিয়ে অভিযুক্ত আলমগীরকে বাড়ী থেকে গ্রেফতার করে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ খাগড়াছড়িতে সেনাবাহিনীর সঙ্গে ইউপিডিএফের গোলাগুলি, নিহত ৩ পরবর্তী সংবাদ বিমান দুর্ঘটনায় মৃত্যুতে পরিবার পাবে ১ কোটি ৪০…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads