ads

শনিবার , ১৭ মে ২০২৫ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আমিরাতের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

শ্যামলবাংলা ডেস্ক
মে ১৭, ২০২৫ ২:৪৫ অপরাহ্ণ

২ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ১৭ মে শনিবিার সিরিজের প্রথম ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় রাত ৯টায়। যদিও ছোট প্রতিপক্ষের বিপক্ষে চাপ নিয়ে খেলার ‘বাজে’ অভ্যাস আছে টাইগারদের, যেটা মাঝে মধ্যে অঘটনের মুখে ঠেলে দেয়। আমিরাতের বিপক্ষে তেমন কিছু হওয়ার শঙ্কা কম। কারণ এ দলটির বিপক্ষে খেলা বিগত ৩ ম্যাচই জিতেছে বাংলাদেশ। স্বাভাবিকভাবেই আজ শারজাহ আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হওয়া প্রথম টি২০ ম্যাচে জয়ের ধারাবাহিকতা রাখতে চাইবে লিটন বাহিনী।

Shamol Bangla Ads

তারই ধারাবাহিকতা ধরে রাখতে প্রথম ম্যাচেই শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামতে চান অধিনায়ক লিটন কুমার দাস। ওপেনিংয়ে নিজেই ব্যাট হাতে ইনিংস শুরু করবেন লিটন। তার সঙ্গে ইনিংসের সূচনা করতে পারেন তরুণ বাঁহাতি ব্যাটার তানজিদ হাসান তামিম। ওয়ানডাউনে খেলবেন নাজমুল হোসেন শান্ত। চতুর্থ স্থানে থাকবেন তাওহিদ হৃদয়। পঞ্চম পজিশনে দেখা যেতে পারে শামীম হোসেন পাটোয়ারীকে। ফিনিশারের ভূমিকায় থাকবেন জাকের আলী অনিক। এছাড়া ব্যাটিং লাইনআপে থাকতে পারেন সৌম্য সরকার ও তরুণ পেস অলরাউন্ডার তানজিম হাসান।

আমিরাতের কন্ডিশনে বেশি পেসার না খেলিয়ে স্পিন-ভিত্তিক বোলিং আক্রমণের দিকেই ঝুঁকতে পারে টিম ম্যানেজমেন্ট। ৩ পেসার খেললে মুস্তাফিজুর রহমানের সঙ্গে দেখা যেতে পারে তানজিম সাকিব এবং শরিফুল ইসলাম বা নাহিদ রানার একজনকে। স্পিন বিভাগে লেগ স্পিনার রিশাদ হোসেনের সঙ্গে থাকবেন অফস্পিনার শেখ মেহেদী হাসান। যদি ২ জন পেসার খেলে, তাহলে বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম জায়গা পেতে পারেন একাদশে।

Shamol Bangla Ads

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান (সহ-অধিনায়ক), মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা।

Need Ads
error: কপি হবে না!