ads

বৃহস্পতিবার , ২১ ডিসেম্বর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিএনপির ডাকে সাড়া দেয়নি জনগণ : কাদের

খবর টি পড়েছেন : ৫৬৯
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পলাতক দলও এখন অসহযোগ আন্দোলন করে। জনগণ বিএনপির ডাকে সাড়া দেয়নি। ইতোমধ্যে জনগণ তাদের বিরুদ্ধেই অসহযোগ শুরু করেছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন ওবায়দুল কাদের।

Shamol Bangla Ads

তিনি বলেন, ‘যে দল আন্দোলনের আসর থেকে পালিয়ে গেল- এখন সেই দল অসহযোগ আন্দোলন করবে, তাদের ডাকে জনগণ অসহযোগ করবে। জনগণ ইতোমধ্যে তাদের বিরুদ্ধেই অসহযোগ শুরু করেছে।’

ওবায়দুল কাদের বলেন, বিএনপি-জামায়াত নির্বাচন বিরোধীদের বিরুদ্ধে অসহযোগ শুরু হয়ে গেছে। তার প্রমাণ বাংলাদেশের হাটবাজারে যান, রাস্তাঘাটে যান, দোকানপাটে যান, জীবনযাত্রা স্বাভাবিক। এর অর্থ কী? বিএনপির ডাকে জনগণ সাড়া দেয়নি। তিনি বলেন, নির্বাচন করে আগামী পাঁচ বছর ক্ষমতায় থাকবে আওয়ামী লীগ। আর এ নির্বাচন পাঁচ বছরই টিকবে। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা কারও সঙ্গে আপস করেন না।

Shamol Bangla Ads

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, এখন তারেক রহমান রিমোন্ট কন্ট্রোলে আন্দোলনের ডাক দিচ্ছে। পলাতক নেতা জনগণের আস্থা পায় না। সাহস থাকলে তাকে দেশে আসতে হবে। নেতা হতে হলে জেলে যাওয়ার সাহস থাকতে হবে।

নির্বাচন বিরোধীদের উদ্দেশে তিনি বলেন, আপনারা গুপ্ত হামলা বন্ধ করুন। তা না হলে জনগণ প্রতিহত করবে আপনাদের। নির্বাচন বিরোধী আন্দোলন জনগণ প্রতিহত করবে। এছাড়া ট্যাক্স ফাঁকি এবং ব্যাংক থেকে যারা ঋণ নিয়ে টাকা পাচার করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য কর্তৃপক্ষকে আহ্বানও জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

Need Ads
পূর্ববর্তী সংবাদ প্রাদেশিক ব্যবস্থা প্রবর্তনসহ ২৪ দফা ইশতেহার জাপার পরবর্তী সংবাদ আবার ক্ষমতায় এলে কেউ গৃহহীন থাকবে না: প্রধানমন্ত্রী

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads