ads

শনিবার , ১০ মে ২০২৫ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দ্রুত সিদ্ধান্ত না আসলে আবারো ‘ঢাকা মার্চ’: নাহিদ

শ্যামলবাংলা ডেস্ক
মে ১০, ২০২৫ ১২:২৯ অপরাহ্ণ

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে চলমান ছাত্র-জনতার অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে বলে ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। ৯ মে বৃস্পতিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি ওই ঘোষণা দেন।

Shamol Bangla Ads

স্ট্যাটাসে নাহিদ ইসলাম লেখেন, শাহবাগের অবস্থান চলমান থাকবে। দলমত নির্বিশেষে আওয়ামী লীগ ও দেশের সার্বভৌমত্ব প্রশ্নে জুলাইয়ের সকল শক্তি এক থাকবে—এটাই প্রত্যাশা। ঢাকা শহরের বিভিন্ন স্থানে ইতিমধ্যেই ব্লকেড চালু হয়েছে। দ্রুত সময়ের মধ্যে সিদ্ধান্ত না এলে সমগ্র বাংলাদেশ আবারো ঢাকা শহরে মার্চ করবে।

তিনি আরও লেখেন, দেশের সার্বভৌমত্ব বিরোধী, স্বাধীনতা বিরোধী, জুলাই বিরোধী, গণতন্ত্র বিরোধী, ইসলাম বিরোধী, নারী বিরোধী, মানবতা বিরোধী ফ্যাসিস্ট সন্ত্রাসী মুজিববাদী সংগঠন আওয়ামী লীগকে নিষিদ্ধকরণে বাংলাদেশপন্থি সকল শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে।

Shamol Bangla Ads

শুক্রবার প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে এক সমাবেশ শেষে মিছিল নিয়ে ছাত্র-জনতা শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান নেয়। এই কর্মসূচিতে এনসিপির পাশাপাশি বিভিন্ন ইসলামি সংগঠন ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নেন। সাধারণ শিক্ষার্থী ও নাগরিকদেরও প্ল্যাকার্ড ও ফেস্টুন হাতে উপস্থিত থাকতে দেখা যায়। কেউ কেউ মিছিল করে সমাবেশস্থলে যোগ দেন।

এর আগে বৃহস্পতিবার রাত থেকেই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালন করে আসছে এনসিপি, ইসলামী ছাত্রশিবিরসহ আরও কয়েকটি সংগঠন। শুক্রবার সকালেও ওই এলাকায় এসব সংগঠনের নেতাকর্মীদের স্লোগান দিতে দেখা গেছে।

Need Ads
error: কপি হবে না!