ads

রবিবার , ৪ মে ২০২৫ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কলেজছাত্র সৌরভ হত্যা মামলায় গ্রেফতার ১

স্টাফ রিপোর্টার
মে ৪, ২০২৫ ৯:৩১ অপরাহ্ণ

শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কলেজ শিক্ষার্থী শারদুল আশীষ সৌরভ নিহতের ঘটনায় দায়ের করা হত্যা মামলার আসামি মো. আরিফ (৪২) কে গ্রেফতার করেছে পুলিশ। ৩ মে শনিবার দিবাগত রাতে তাকে গ্রেফতার করা হয়।

Shamol Bangla Ads

আরিফ শহরের বটতলা এলাকার মৃত জাফর মিয়ার ছেলে। সে কলেজশিক্ষার্থী সৌরভ হত্যা মামলার এজাহারনামীয় আসামি। রবিবার দুপুরে তাকে ওই মামলায় আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আরিফকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আব্দুল করিম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কলেজছাত্র হত্যা মামলার এজাহারনামীয় ৬৪ নম্বর আসামি আরিফ। তাকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

Shamol Bangla Ads

উল্লেখ্য, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কলেজ শিক্ষার্থী সৌরভ হত্যার ঘটনায় ২৭ আগস্ট সৌরভের বাবা ছোহরাব হোসেন বাদী হয়ে ৮৭ জনের নামোল্লেখ করে সদর থানায় একটি মামলা দায়ের করেন।

 

Need Ads
error: কপি হবে না!