ডুমুরিয়া(খুলনা)প্রতিনিধিঃ ডুমুরিয়ায় সাইকেল চুরির অপরাধে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে উপজেলার সাজিয়াড়া ভুলটিয়া গ্রামে।পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার শেষে মর্গে প্রেরন করেছে। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে পরিকল্পিত হত্যা বলে অভিযোগ করেছে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে,গত মঙ্গলবার গভীর রাতে উপজেলা সদরের সাজিয়াড়া গ্রামের আতিয়ার রহমানের ছেলে সাগর মল্লিক (২৮) পাশের ভুলটিয়া গ্রামের চন্দ্র ফৌজদারের বাড়িতে চুরি করতে যায়। এরপর সে একটি বাই-সাইকেল নিয়ে পালানোর সময় পরিবারের লোক ঠিক পেয়ে তাকে আটক করে। তখন স্থানীয়রা একত্রিত হয়ে বেধড়ক পিটিয়ে হত্যা করে বলে জানা গেছে। খবর পেয়ে ডুমুরিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে চন্দ্র’র বাড়ির পিছন থেকে নিহত সাগরের লাশ উদ্ধার করে। এ ব্যাপারে ডুমুরিয়া থানার এস আই আজহারুল ইসলাম জানান, চুরির অপরাধে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহতের সারা শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ডুমুরিয়া থানার ওসি এম মসিউর রহমান জানান, লাশের সুরোত হাল রির্পোট শেষে মর্গে প্রেরন করা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। তবে নিহত সাগরের বাবা অভিযোগ করে জানান, আমার ছেলের সাথে তাদের একটি টাকার লেনদেন ছিল। রাতে তারা পরিকল্পিত ভাবে ডেকে নিয়ে তাকে পিটিয়ে হত্যা করেছে।




