ads

রবিবার , ৪ মে ২০২৫ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

খালেদা জিয়া মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ঢাকায় ফিরবেন

শ্যামলবাংলা ডেস্ক
মে ৪, ২০২৫ ২:৪৯ অপরাহ্ণ

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডন থেকে ঢাকায় পৌঁছাবেন মঙ্গলবার সকাল সাড়ে ১০টায়। কাতারের আমিরের দেওয়া বিশেষ বিমানে (এয়ার অ্যাম্বুলেন্স) দেশে ফিরবেন তিনি। সোমবার লন্ডন থেকে রওনা দেবেন, ঢাকায় পৌঁছাবেন মঙ্গলবার সকালে। ৪ মে রবিবার সকালে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান ওই তথ্য নিশ্চিত করেছেন।

Shamol Bangla Ads

এর আগে বিএনপির মিডিয়া উইং থেকে শনিবার রাত পৌনে ১২টায় গণমাধ্যমে পাঠানো এক বার্তায় জানানো হয়, খালেদা জিয়া মঙ্গলবার ঢাকায় ফিরবেন। তবে ঠিক কখন ফিরবেন তা জানানো হয়নি।

বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও স্থায়ী কমিটি সদস্য চিকিৎসক এ জেড এম জাহিদ বলেন, খালেদা জিয়া বিশেষ বিমান এয়ার এম্বুলেন্সে সোমবার লন্ডন থেকে রওনা হবেন। ঢাকায় পৌঁছাবেন মঙ্গলবার।

Shamol Bangla Ads

শনিবার সন্ধ্যায় গুলশানে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, বেগম খালেদা জিয়া কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে করে দেশে ফিরবেন। তিনি বলেন, চার মাস পর আগামী ৫ মে লন্ডন থেকে দেশে ফিরছেন খালেদা জিয়া। আমরা যতদূর জানি যে, ওনার সঙ্গে দুই বউমা (তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান ও আরাফাত রহমানের স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান) আসার কথা রয়েছে।

কেমন আছেন খালেদা জিয়া-জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন, ‘আলহামদুলিল্লাহ আগের চাইতে ডেফিনেটলি ভালো আছেন’।

উল্লেখ্য, ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়া লন্ডনে যান। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অসুস্থতার কথা জেনে রাজকীয় বহরের বিশেষ বিমান দিয়েছেন। ওই বিশেষ বিমানে (বিশেষ ধরনের এয়ার অ্যাম্বুলেন্স) করে তিনি লন্ডনে যান।

Need Ads
error: কপি হবে না!