ads

বৃহস্পতিবার , ১৪ জুলাই ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিমানের প্রথম ফিরতি ফ্লাইটে ৪১৬ হাজি ফিরছেন দেশে

খবর টি পড়েছেন : ৪২৭
বিমানের প্রথম ফিরতি ফ্লাইটে ৪১৬ হাজি ফিরছেন দেশে
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

হজের আনুষ্ঠানিকতা শেষে এবার দেশে ফেরা শুরু করেছেন হাজিরা। প্রথম ফিরতি হজ ফ্লাইট আজ বৃহস্পতিবার রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। এতে ৪১৬ জন হাজি দেশে ফিরছেন। ফিরতি হজ ফ্লাইট চলবে ৪ আগস্ট পর্যন্ত।

Shamol Bangla Ads

ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার রাত ১০টায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি হজ ফ্লাইট দেশে এসে পৌঁছাবে। সরকারি ব্যবস্থাপনার হাজিরা এই ফ্লাইটে (বিজি-৩৫০২) জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশে আসবেন। এ বিষয়ে জানতে চাইলে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার বলেন, ‘আমাদের শিডিউল অনুসারে রাত ১০টায় ঢাকা বিমানবন্দরে অবতরণ করবে। প্রথম হজ ফ্লাইটে দেশে ফিরবেন ৪১৬ জন হজযাত্রী।’

এদিকে হাজিদের বিমানবন্দরে কষ্ট লাঘবের জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, ‘হজ ফ্লাইটের শিডিউল অনুযায়ী আমাদের সার্বিক ব্যবস্থাপনা নেওয়া হয়েছে। অতিরিক্ত দুটি গ্রিন চ্যানেল করা হয়েছে হাজিদের জন্য। জমজমের পানি বিতরণের জন্য আলাদা স্থান নির্ধারণ করা হয়েছে, যাতে সকল হাজি সহজে পানি সংগ্রহ করতে পারেন। ট্রলি নিয়ে যাতে কোনো সংকট দেখা না দেয়, সে বিষয়টিও বিশেষভাবে তদারকি করা হবে।’

Shamol Bangla Ads

ফ্লাইনাসের ফিরতি হজ ফ্লাইট শুরু হচ্ছে ১৫ জুলাই। এদিকে সৌদি এয়ারলাইনস জানিয়েছে, ১৫ জুলাই থেকে দেশে পৌঁছাবে হজ ফ্লাইট। রাত ১টা ৪৫ মিনিটে একটি এবং সকাল সাড়ে ৮টায় আরেকটি ফ্লাইটে হজ যাত্রীরা দেশে আসবেন।

পবিত্র হজ অনুষ্ঠিত হয় ৮ জুলাই। এ বছর হজ ব্যবস্থাপনার সদস্যসহ বাংলাদেশ থেকে মোট ৬০ হাজার ১৪৬ জন হজ পালন করেছেন। বাংলাদেশ থেকে মোট ১৬৫টি হজ ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালনা করেছে ৮৭ টি। এসব ফ্লাইটে ৩০ হাজার ৩৬৩ জন হজযাত্রী পরিবহন করেছে পতাকাবাহী এয়ারলাইনটি। এ ছাড়া সৌদি এয়ারলাইনস পরিবহন করেছে ৬৪টি ফ্লাইটে ২৩ হাজার ৯১৯ জন হজযাত্রী। আর ফ্লাইনাস পরিবহন করেছে ১৪টি ফ্লাইটে ৫ হাজার ৮৬৪ জন হজযাত্রী। হজযাত্রীদের সৌদি আরবে যাত্রা শুরু হয় ৫ জুন, শেষ হয় ৫ জুলাই। সৌদি আরবে মারা গেছেন মোট ১৮ জন হজযাত্রী। এর মধ্যে পুরুষ ১৩ জন, নারী ৫ জন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ তিন মোবাইল অপারেটর থেকে প্রায় ৩ কোটি টাকা… পরবর্তী সংবাদ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনের অনুমতি পেল আরও…