ads

শনিবার , ৩ মে ২০২৫ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কবি মোঃ হানজালা’র কবিতা ‘এই মে তে জবাব চাই’

শ্যামলবাংলা ডেস্ক
মে ৩, ২০২৫ ১:৪৬ অপরাহ্ণ

শ্রমিক তপ্ত রোদে পুড়ে খাক হয়
কঠোর পরিশ্রমে ঘামে গা ভিজায়
শীতে কুঁকড়া লাগে,
বৃষ্টিতে ভিজে জ্বর সর্দি আনে
তবুও কর্মযজ্ঞ নিরলসভাবে চালিয়ে যায়।
ভাত কাপড় আর সংসারের হাসির জন্য।
এতটুকুই তো চায় এর তো বেশি না!
বেতন ভাতা মনগড়া মত প্রদান করো
সময়ের বেতন সময়ে দাও না
তা কতটা যে নির্মম জানো না।
আবার ইচ্ছে হলে মেরেও খাও
কী ভয়াবহ আচরণ!
শ্রমিক কি খাই না খাই সে খবর তুমি রাখো না
তাতে তোমার যায়ও আসে না
বল তো তুমি কেমন মালিক?
অথচ তুমি যে অট্টলিকাতে থাকো, মানসম্মত খাবার আহার করো, দামি দামি স্যুট কোট পরো
দামি দামি গাড়িতে চড়ো
বিলাসবহুল জীবন যাপন করো তা শ্রমিকের অবদান।
দিন দিন তোমার পুঁজি বড় থেকে বড় হয়
শ্রমিকের একনিষ্ঠা শ্রম আর সততায়।
বছর পেরিয়ে বছর যায় অথচ
বেতন ভাতা বাড়ে না, সংসারে সুখও আসে না
শ্রমিকের নাভিশ্বাসও থামে না
মালিক তোমার মুখে হাসি শ্রমিকের চোখে কান্না
তোমার বাড়ে শ্রমিকের কেন না?
মালিক! এই মে তে জবাব চাই? দিতে হবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!