ads

মঙ্গলবার , ৬ জুলাই ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাজার থেকে ‘নাপা’ ট্যাবলেট উধাও !

খবর টি পড়েছেন : ২৪১
বাজার থেকে ‘নাপা’ ট্যাবলেট উধাও !
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ওষুধের দোকান থেকে হঠাৎ করে প্যারাসিটামল গ্রুপের ‘নাপা’ ট্যাবলেট উধাও হয়ে গেছে। প্রচুর ব্যবহৃত এ ওষুধটি পাওয়া না যাওয়ায় বিপাকে পড়েছেন মানুষ। ৬ জুলাই দুপুরে দেশের বিভিন্ন ওষুধের দোকানগুলোতে খোঁজ নিয়ে ওইসব চিত্র দেখা গেছে।
ওষুধ ব্যবসায়ীরা বলছেন, কোম্পানি থেকে সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় বাজারে ‘নাপা’ ট্যাবলেটের সঙ্কট দেখা দিয়েছে।

Shamol Bangla Ads

সরেজমিন খোঁজ নিয়ে জানা গেছে— জেলা, উপজেলা এমনকি প্রত্যন্ত গ্রাম এলাকার ওষুধের দোকানেও গত এক সপ্তাহ থেকে ‘নাপা’ ট্যাবলেট পাওয়া যাচ্ছে না। আবার কোনো দোকানে পাওয়া গেলেও ট‌্যাবলেটটির দাম বাড়িয়ে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। মহম্মদপুর সদরের রায়পাশা গ্রামের আরব আলী জানান- ‘নাপা’ ট্যাবলেট একটি নিত্য প্রয়োজনীয় ওষুধ। সবসময় ঘরে এ ওষুধ রাখতে হয়। বাজারে আর ওষুধ পাওয়া যাচ্ছে না।

শেরপুর সদরের নয়আনি বাজারের বাসিন্দা আকবর হোসেন জানান, ‘নাপা’ ট্যাবলেট পরিবারের সবার দরকার হয়। দোকানে গেলে বলছে ওষুধ নাই। আবার প্রতিটি ট্যালেটের দাম দুই টাকা করে দিলে ওষুধ বের করে দিচ্ছে। শহরের ওষুধ ব্যবসায়ী আমিন ড্রাগসের মালিক আলাউদ্দিন মিয়া জানান, করোনার সময় প্যারাসিটামল গ্রুপের ওষুধের বিক্রি বেড়ে যায়। এছাড়া কিছু লোক দরকারের চেয়ে বেশি ওষুধ কিনে ঘরে রেখে দিয়েছেন।

Shamol Bangla Ads

মহম্মদপুর সদরের ওষুধ ব্যবসায়ী রাজু ফার্মার মালিক আব্দুল্লাহ ফারুক জানান, কোম্পানি ওষুধের অর্ডার নিচ্ছে না। কিছু মানুষ গুজব ছড়িয়েছে ‘নাপা’ ট্যাবলেট আর পাওয়া যাবে না। এতে ‘নাপা’ ট্যাবলেটের বিক্রি বেড়ে যাওয়ায় সঙ্কট দেখা দিয়েছে।

বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের বিক্রয় প্রতিনিধি আরিফুর রহমান জানান, কাঁচামাল সঙ্কটে ‘নাপা’ ট্যাবলেটের উৎপাদন কমে গেছে। এ কারণে অর্ডার নেওয়া সাময়িক বন্ধ আছে। তবে প্যারাসিটামল গ্রুপের ‘নাপা সিরাপ’; ‘নাপা এক্সট্রা’; ‘নাপা এক্সটেন্ড’ বাজারে পাওয়া যাচ্ছে। শিগগিরই ‘নাপা’ ট্যাবলেটের সঙ্কট কেটে যাবে। ‘শুনেছি বাজারে প্যারাসিটামল গ্রুপের ‘নাপা’ ট্যাবলেট পাওয়া যাচ্ছে না। করোনা মহামারিতে এ জাতীয় ওষুধের ব্যবহার বেড়ে গেছে। তবে বাজারে প্যারাসিটামল গ্রুপের বিভিন্ন কোম্পানির ওষুধের কোনো সঙ্কট নাই।’

Need Ads
পূর্ববর্তী সংবাদ দেশে করোনায় রেকর্ড ১৬৪ জনের মৃত্যু, শনাক্ত রেকর্ড… পরবর্তী সংবাদ দেশে করোনায় রেকর্ড ১১ হাজার ৫২৫ জন শনাক্ত,…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads