ads

বৃহস্পতিবার , ১ মে ২০২৫ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মে দিবসের নাটক ‘জন হেনরি’

শ্যামলবাংলা ডেস্ক
মে ১, ২০২৫ ২:৫৭ অপরাহ্ণ

‘মহান মে দিবস’ উপলক্ষে আজ বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) অনুষ্ঠানমালায় যুক্ত হয়েছে বেশ কয়েকটি বিশেষ অনুষ্ঠান। প্রামাণ্য অনুষ্ঠান ও আলোচনা অনুষ্ঠানের পাশাপাশি থাকছে বিশেষ নাটক ‘জন হেনরি’।

Shamol Bangla Ads

জানা যায়, শিল্পী হেমাঙ্গ বিশ্বাসের লেখা ও গাওয়া গান ‘নাম তার ছিল জন হেনরি’র ছায়া অবলম্বনে ১৯৮৫ সালে ‘জন হেনরি’ নামে একটি মঞ্চনাটক লিখেন নাট্যকার জামিউর রহমান লেমন। নাটকটি এবার টিভি নাটকের আঙ্গিকে নাট্যরূপ দিয়েছেন তিনি। বর্ণবাদ ও শ্রমিকদের ন্যায্য পাওনার প্রেক্ষাপটে রচিত হয়েছে নাটকটি। একজন নিষ্ঠাবান মহান শ্রমিকের একাগ্রতা ও অপরাজেয় মনোভাব ফুটে উঠেছে ওই নাটকে। গল্পে আরও দেখা যাবে জন হেনরি ও মেরি ম্যাকডেলিনের ভালোবাসা এবং একদল পাহাড়ভাঙা শ্রমিকের জীবন সংগ্রাম।

এতে অভিনয় করেছেন, আসাদ, গাজী ফারুক, কবির আহমেদ, নাজিয়া ফারহা, হুমায়ূন কাবেরী, উত্তম অধিকারী, শাওন, রানা, লুনাসহ থিয়েটার অঙ্গনের শিল্পীরা। গোলাম মোর্শেদের প্রযোজনায় নাটকটি প্রচার হবে আজ রাত ৯টায়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!