ads

সোমবার , ১৭ মার্চ ২০২৫ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

৭০০ কোটির গ্যাঁড়াকলে আটকে আছে ‘কৃষ ফোর’

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ১৭, ২০২৫ ১:০২ অপরাহ্ণ

‘কৃষ’ সিরিজের সর্বশেষ সিনেমাটি মুক্তি পেয়েছে প্রায় এক যুগ আগে। হৃতিক রোশনের ভক্তরা তাকিয়ে আছেন, কবে আসবে কৃষের নতুন সিনেমা! নির্মাতা রাকেশ রোশনও অনেক দিন ধরে চাইছেন এই সুপারহিরোকে আবার পর্দায় নিয়ে আসতে। কিন্তু ‘কৃষ ফোর’ দেখার জন্য দর্শকদের হয়তো আরও কিছুটা সময় অপেক্ষা করতে হতে পারে। কারণ, নতুন এক জটিলতায় পড়েছেন নির্মাতা। সব মিলিয়ে কৃষ ফোরের বাজেট দাঁড়িয়েছে ৭০০ কোটি রুপি। ওই বিপুল অর্থ দিতে রাজি হচ্ছে না কোনো প্রযোজনা প্রতিষ্ঠান।

Shamol Bangla Ads

বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে বলিউড হাঙ্গামা জানিয়েছে, এতো টাকা লগ্নির ঝুঁকি নিতে রাজি হচ্ছেন না কোনো প্রযোজক। কৃষ ফোরের অন্যতম প্রযোজক হিসেবে যুক্ত ছিলেন সিদ্ধার্থ আনন্দ। হৃতিকের বন্ধু তিনি। হৃতিক প্রথমে তাকে দায়িত্ব দিয়েছিলেন, কোনো স্টোডিওর সঙ্গে চুক্তি করার জন্য। এত দিনেও সেটা সম্ভব হয়নি। কিন্তু সিদ্ধার্থ আনন্দ ও তার প্রযোজনা প্রতিষ্ঠান মারফিক্স এ সিনেমার সঙ্গে আর থাকছেন না।

জানা যায়, সুপারহিরো কৃষকে দর্শক পর্দায় দেখেছেন এক যুগ আগে। এই দীর্ঘ সময়ে সিনেমার প্রযুক্তি অনেকখানি এগিয়েছে। মার্ভেলের সিনেমাগুলো সুপারহিরোর নতুন স্বাদ দিয়েছে দর্শককে। ফলে এই সময়ে সুপারহিরোকেন্দ্রিক কোনো সিনেমা বানাতে গেলে সেটা মানের দিক দিয়ে হলিউডের কাছাকাছি হতে হবে। আর সেটা করতে গেলেই আসে অর্থের প্রশ্ন। সে কারণে বাজেট বেড়েছে কৃষ ফোরের। তবে এত অর্থ ফেরত আসবে কি না, এ বিষয়ে দ্বিধাগ্রস্ত প্রযোজনা প্রতিষ্ঠানগুলো। তবে হাল ছাড়ছেন না নির্মাতা রাকেশ কিংবা হৃতিক—কেউই। জানা গেছে, ভারতের বড় স্টুডিওগুলোর সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করছেন তাঁরা। চেষ্টা করছেন দ্রুত একটি চুক্তি করে সিনেমার শুটিং শুরু করার।

Shamol Bangla Ads

কৃষ ফোর এখন অনেকটাই নির্ভর করছে হৃতিকের পরবর্তী সিনেমা ‘ওয়ার টু’র ওপর। কারণ, ওয়ার টু হিট হলে প্রযোজকেরা আরও বেশি আগ্রহী হবেন। তখন কৃষ ফোরের এই বিশাল বাজেট প্রযোজকদের কাছে কোনো ঝুঁকি মনে হবে না।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!