ads

বৃহস্পতিবার , ২৪ এপ্রিল ২০২৫ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ১০ দিনব্যাপী ফুটবল প্রশিক্ষণ উদ্বোধন

স্টাফ রিপোর্টার
এপ্রিল ২৪, ২০২৫ ৮:৫৬ অপরাহ্ণ

শেরপুরে ১০ দিনব্যাপী অনুর্ধ্ব-১৫ ফুটবল প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে। ২৪ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪-২৫ এর আওতায় শেরপুরের জেলা ক্রীড়া অফিসের আয়োজনে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে ওই প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

Shamol Bangla Ads

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. হাফিজা জেসমিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর অস্থায়ী সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর মিলন মেহেদী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ, জেলা ক্রীড়া কর্মকর্তা ধীরেন্দ্র চন্দ্র সরকার প্রমুখ।

জেলা ক্রীড়া সংস্থার স্টাফ মো. জিন্নাত আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী সভায় অন্যান্যের মধ্যে জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য ফরিদ আহমেদ লুলু ও সাংবাদিক রফিক মজিদ, জেলা রেফারি অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ক্রীড়াবিদ আব্দুল মান্নান, কোষাধ্যক্ষ মামুন মিয়া, প্রশিক্ষক এসএম হিমন, এসএম রাজনসহ জেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারি, রেফারি, প্রশিক্ষক ও খেলোয়াড়বৃন্দ উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

এদিন জেলার ৫ উপজেলা থেকে শতাধিক অনুর্ধ্ব-১৫ বছর বয়সী ফুটবল খেলোয়াড় অংশ নেয়।

প্রশিক্ষণের আগে ৪০ জন খেলোয়াড়কে বাছাই করে প্রশিক্ষণ কার্যক্রম শুরু করা হয়। এ প্রশিক্ষণ ১০ দিনব্যাপী অনুষ্ঠিত হবে। শেরপুর জেলা ফুটবল প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজনে ওই প্রশিক্ষণ প্রদান করা হবে।

Need Ads
error: কপি হবে না!