ads

বৃহস্পতিবার , ২৪ এপ্রিল ২০২৫ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এবার সেই গৃহকর্মীর বিরুদ্ধে মামলা করলেন পরীমণি

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ২৪, ২০২৫ ১:২৫ অপরাহ্ণ

সন্তানকে খাবার খাওয়ানোকে কেন্দ্র করে গৃহকর্মীকে মারধরের অভিযোগ উঠেছিল পরীমণির বিরুদ্ধে। গত ৩ এপ্রিল ওই গৃহকর্মী পিংকি আক্তার অভিনেত্রীর নামে লিখিত অভিযোগ করেন ভাটারা থানায়। পরে গতকাল পরীমণির বিরুদ্ধে আদালতে করেন মামলা তিনি। এর একদিন পর সেই গৃহকর্মীর বিরুদ্ধে পাল্টা মামলা করলেন পরীমণি। ২৩ এপ্রিল বুধবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক নুরে আলমের আদালতে এ মামলা করেন পরীমণি। আদালত মামলাটি গ্রহণ করে আগামী ৮ জুলাই এ বিষয়ে তদন্ত করে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের পেশকার মো. জুয়েল মিয়া গণমাধ্যমকে ওই তথ্য জানিয়েছেন।

Shamol Bangla Ads

জানা যায়, পরীমণির পক্ষে শুনানি করেন আইনজীবী মহসিন রেজা, আইনজীবী মহিমা বাঁধন ও ব্যারিস্টার সাদমান সাকিব। এ সময় পরীমণিও আদালতে উপস্থিত ছিলেন। মামলায় পরীমণিকে ১ নাম্বার আসামি করা হয়। দ্বিতীয় আসামি হিসেবে নাম আনা হয় সৌরভের। আদালত অভিযোগের বিষয়ে তদন্ত করে পিবিআইকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

মঙ্গলবার পরীমণির বিরুদ্ধে মামলা করেন গৃহকর্মী পিংকি আক্তার। মামলায় উল্লেখ করা হয়, পরীমণির একটি বাচ্চার দেখাশোনার দায়িত্ব নেওয়ার কথা বলে এজেন্সি হতে বাদীকে আসামিদ্বয়ের বাসায় নিয়োগ প্রদান করা হলেও বাদীকে দুটি বাচ্চার দায়িত্ব পালন করতে হতো। এছাড়াও বাদীকে দিনে ও রাতে উভয় সময় বাসার রান্নার কাজ করতে হতো। ২ এপ্রিল ১ নম্বর আসামি তার মেকআপ রুম হতে মাদক গ্রহণ করে বাচ্চার রুমে এসে বাদীকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। বাদী গালিগালাজ কেন করছেন জানতে চাইলে ১ নম্বর আসামি বলে, তুই আমার বাচ্চার জন্য দুধ কেন তৈরি করছিস? এখন তুই ওকে সলিড খাবার দিবি। বাদী বলেন, বাচ্চার খাওয়ার রুটিন অনুসারে এখন দুধ খাওয়ানোর কথা, তাই আমি দুধ তৈরি করেছি। একপর্যায়ে বাদীকে মারধর করেন ১ নম্বর আসামি পরীমণি। আরও উল্লেখ করা হয়েছে, বাদী একাধিকবার বিজ্ঞ আদালতে হাজিরার তারিখ, জিডির কার্যক্রম সম্পর্কে তদন্তকারী কর্মকর্তা আরিফুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করলেও কোনো প্রকার সদুত্তর পাননি। যেহেতু বাদী থানায় জিডি দায়েরের পর থানায় গেলে থানা কর্তৃপক্ষ বাদীকে কোনো প্রকার সহযোগিতা প্রদান না করায় সাক্ষীগণের সাথে আলোচনা করে বিজ্ঞ আইনজীবীর পরামর্শক্রমে এখতিয়ারাধীন অত্র বিজ্ঞ আদালতে মামলা দায়ের করতে বাধ্য হয়েছেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!