ads

বুধবার , ২৩ এপ্রিল ২০২৫ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

প্রধান উপদেষ্টা কাতার থেকেই ইটালির রোমে যাবেন: প্রেসসচিব

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ২৩, ২০২৫ ৯:৫১ অপরাহ্ণ

রোমান ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস কাতার থেকেই রোমে যাবেন। ২৩ এপ্রিল বুধবার কাতারের দোহায় আর্থনা শীর্ষ সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের ওই তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।

Shamol Bangla Ads

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রেসসচিব বলেন, প্রধান উপদেষ্টা এখান (কাতার) থেকেই সরাসরি রোমে চলে যাবেন। আমাদের সঙ্গে যে দলটা এসেছে তাদের বেশিরভাগ সদস্যেই দেশে চলে যাবেন। প্রধান উপদেষ্টার সঙ্গে ১০ জন রোমে যাবে।

তিনি বলেন, কাতার থেকে অধ্যাপক মুহাম্মদ ইউনূস শুক্রবার সকালে বা দুপুরের দিকে রোমের উদ্দেশ্যে রওনা দেবেন। শনিবার পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিয়ে রাতে অথবা রবিবার সকালে ফিরবো।

Shamol Bangla Ads

জানা যায়, শেষকৃত্যের শেষে তিনি ‘চূড়ান্ত সমর্পণ প্রার্থনা’ পাঠ করবেন, যার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে পোপকে ঈশ্বরের হাতে সমর্পণ করা হবে। এরপর পোপের মরদেহ নিয়ে যাওয়া হবে রোমের সান্তা মারিয়া মেজিওর ব্যাসিলিকায়, যেখানে তাকে সমাহিত করা হবে। পোপ ফ্রান্সিস প্রথা ভেঙে সেন্ট পিটার্সের বদলে রোমের সান্তা মারিয়া ব্যাসিলিকায় সমাহিত হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। সেখানে পোপ ফ্রান্সিসের বহু পূর্বসূরির সমাধি আছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!