ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও-১ আসনে ১শ ৬২ টি কেন্দ্রের মধ্যে ১শ ৪৩ টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। বেসরকারি ভাবে জেলা আওয়ামী লীগের সভাপতি রমেশ চন্দ্র সেন নৌকা মার্কা নিয়ে বিজয়ী হয়েছেন।
তিনি ভোট পেয়েছেন ৮৮ হাজার ৩শ ৪৯ । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ওয়ার্কার্স পার্টির এ্যাড. ইমরান আলী। তিনি পেয়েছেন ৩ হাজার ৪শ ৪৪ ভোট । ১৯ টি কেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ায় কেন্দ্রগুলোর ভোট গ্রহণ স্থগিত করেন সহকারী রিটার্নিং অফিসার। এখানে মোট ভোটার ৩ লাখ ৬৮ হাজার ৭শ ৭৯। এ আসনে ভোট প্রদানে শতকরা হার ২৭ দশমিক ৯৬।




