রানীশংকৈল, (ঠাকুরগাও) প্রতিনিধি : ঠাকুরগাওয়ের পীরগঞ্জে পল্লী বিদ্যুতের অনিয়ম-দুর্ণীতি, হয়রানী বন্ধসহ ৯ দফা দাবী বাস্তবায়নের দাবীতে বাংলাদেশ কৃষক সমিতি পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও, বিক্ষোভ মিছিল ও স্বারকলিপি পেশ করেছে।
কৃষক সমিতি পীরগঞ্জ উপজেলা শাখা শহরের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল শেষে পুর্ব চৌরাস্তা ও বটতলায় পথসভায় পীরগঞ্জ উপজেলা সিপিবি সম্পাদক এ্যাড. আবু সায়েম, কৃষক সমিতির সভাপতি অধির রায়, সাধারণ সম্পাদক মর্তুজা হক বক্তব্য রাখেন।
পরে পল্লী বিদ্যুতের পীরগঞ্জ জোনাল অফিস ঘেরাও ও অফিসের সামনে সংক্ষিপ্ত প্রতিবাদ সভা শেষে স্মারকলিপি প্রদান করা হয়।
এদিকে রানীশংকৈল, হরিপুর উপজেলার কৃষকদের মাঝে ব্যাপক ক্ষোভ দেখা যায়।
দুর্ণীতির শীর্ষে অবস্থাণ নিয়েছে পল্লী বিদ্যুৎ’র সাথে সম্পৃক্ত সকল কর্মকর্তা-কর্মচারী সংশ্লিষ্টরা। স্বাধীন বাংলার মানদণ্ডকে এক চরম বিপর্যয়ের মুখোমুখি করেছে পল্লী বিদ্যুতের সাথে সম্পৃক্তরা।




