ads

বুধবার , ২৩ এপ্রিল ২০২৫ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

‘জনতার পার্টি বাংলাদেশ’ নিয়ে রাজনীতিতে আসছেন ইলিয়াস কাঞ্চন

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ২৩, ২০২৫ ৯:৩৯ অপরাহ্ণ

‘জনতার পার্টি বাংলাদেশ’ নিয়ে রাজনীতিতে নামছেন জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চন। দেশের সড়ক নিরাপত্তা নিয়ে জনমত গঠনের পাশাপাশি সামাজিক বিভিন্ন অবক্ষয় নিয়েও কথা বলতে দেখা গেছে তাকে। তাই ধারনা করা হচ্ছে অবশেষে রাজনীতিতে নামছেন জনপ্রিয় এই চিত্রনায়ক, ঘোষণা দিতে পারেন নতুন রাজনৈতিক দলের। এমনটা নিশ্চিত করেছেন তিনি নিজেই।

Shamol Bangla Ads

ইলিয়াস কাঞ্চন জানিয়েছেন, তার নেতৃত্বে ‘জনতার পার্টি বাংলাদেশ’ নামে নতুন রাজনৈতিক দল আনা হচ্ছে। আগামী ২৫ এপ্রিল রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন ইলিয়াস কাঞ্চন।

উল্লেখ্য, অভিনয়ের পাশাপাশি দীর্ঘদিন ধরে দেশের সড়ক নিরাপত্তা নিয়ে জনমত গঠনে কাজ করে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন। গড়ে তুলেছেন ‘নিরাপদ সড়ক চাই (নিসচা)’ আন্দোলন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!