ads

মঙ্গলবার , ৭ জানুয়ারি ২০১৪ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

লক্ষীপুর-১ রামগঞ্জ আসনে স্থগিত ২১ কেন্দ্রের পুনঃ ভোট গ্রহন ১৬ জানুয়ারী

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ৭, ২০১৪ ৭:০৭ অপরাহ্ণ

re electionরামগঞ্জ (লক্ষীপুর)প্রতিনিধি : লক্ষীপুর-১ রামগঞ্জ আসনের রবিবার ৫ জানুয়ারী অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে জাল ভোট প্রদান,ব্যালট বাক্সসহ নির্বাচনী মালামাল ছিনতাই ও কেন্দ্র দখলের ঘটনায় ৮১টি কেন্দ্রের মধ্যে ২১টি কেন্দ্রের ভোট গ্রহণ বাতিল হওয়ায় নির্বাচনী ফলাফল স্থগিত করেছেন নির্বাচন কমিশন। আগামী বৃহস্পতিবার ১৬ জানুয়ারী স্থগিত ২১ কেন্দ্রের পূনঃ ভোট গ্রহন করা হবে ।

Shamol Bangla Ads

জানা গেছে, বাকী ৬০টি কেন্দ্রের ফলাফল অনুযায়ী আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট মনোনীত প্রার্থী বাংলাদেশ তরিকত ফেডারেশনের মহাসচিব লায়ন এম এ আউয়াল নৌকা প্রতীকে ৩২০৫৭ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন,তার নিকটতম প্রতিদ্ব›দ্বী স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সফিকুল ইসলাম আনারস প্রতীকে ২০৯১১ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন, জাতীয়পার্টি থেকে লাঙল প্রতীকে উপজেলা জাতীয় পার্টি সভাপতি মাহমুদুর রহমান মাহমুদ ১৯৮২ ভোট পেয়েছেন। বাতিলকৃত ২১টি ভোট কেন্দ্রের ভোটার সংখ্যা ৫০১৫৬ জন।

গত ৫জানুয়ারী অনুষ্ঠিত নির্বাচনে রামগঞ্জে কয়েকটি কেন্দ্রে জাল ভোট প্রদান, ব্যালট পেপার ছিনতাই ও ব্যালট বাক্সে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়ার ঘটনায় উপজেলার কাওয়ালীডাঙ্গা, নিচহরা, জয়পুরা, নোয়াগাঁও ১, নোয়াগাঁও ২, নাগমুদ, পানিয়ালা, নারায়নপুর, নয়নপুর, শ্রীরামপুর, নুনিয়াপাড়া, রাঘবপুর, সোন্দড়া, উত্তর হরিশ্চর, হোসনাবাদ, মাছিমপুর, রসূলপুর, কাশিমনগর, কালিকাপুর, দরবেশপুর ও বদরপুর কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন।

Shamol Bangla Ads

এ ব্যাপারে রামগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা জসিম উদ্দীন জানান, ব্যালট বাক্স ছিনতাই ও আগুন দেয়ার ঘটনাসহ কেন্দ্র দখলের অভিযোগে ২১ টি কেন্দ্রের ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা কাজী মাহাবুবুল আলম জানান, আগামী ১৬ জানুয়ারীর স্থগিতকৃত ২১ কেন্দ্রের নির্বাচন সম্পন্ন করা হবে।

Need Ads
error: কপি হবে না!