মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার শহরের একটি প্রাইভেট হাসপাতালে অস্বাভাবিক একটি নবজাতকের জন্ম হয়েছে।১৮জানুয়ারি শনিবার দুপুর শহরের মৌলভী পলি ক্লিনিকে এ ঘটনা ঘটেছে। ক্লিনিক সূত্রে জানা যায়, কমলগঞ্জ উপজেলা থেকে আসা নাম জানাতে অনিচ্ছুক এক প্রসুতী শনিবার সকালে ক্লিনিকে ভর্ত্তি হলে সকাল ১১টার দিকে সিজারিয়ান অপারেশন করে গর্ভবতী মায়ের গর্ভ থেকে চার হাত, চার পা ও দুই মুখ বিশিষ্ট এক ছেলে শিশু জন্ম নেয়। জন্মের দশ মিনিট পর শিশুটি মারা যায়। গাইনী কনসালটেন্ট শুধাকর কৈরী জানান, এশিয়া ও আফ্রিকা মহাদেশের ৫০হাজার শিশুর মধ্যে এ ধরনের একটি শিশু জন্ম নেয়।




