ads

শনিবার , ১৯ এপ্রিল ২০২৫ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে কূপ খনন করতে গিয়ে নিহত ২ জনের পরিবারের পাশে বিএনপি

খোরশেদ আলম, ঝিনাইগাতী
এপ্রিল ১৯, ২০২৫ ৭:৪৮ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতীতে কূপ খনন করতে গিয়ে নিহত নিরঞ্জন কোচ ও নারায়ণ কোচের বাড়িতে গিয়ে তাদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল। ১৯ এপ্রিল শনিবার বিকেলে উপজেলার শালচূড়া ও রাংটিয়া গ্রামে তাদের বাড়িতে গিয়ে প্রত্যেক পরিবারের সদস্যদের হাতে নগদ ১০ হাজার টাকা করে তুলে দেন তিনি। ওইসময় ২ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং সমবেদনা জানিয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তিনি।

Shamol Bangla Ads

ওইসময় উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মো. শাহজাহান আকন্দ, যুগ্ম আহবায়ক মো. আব্দুল মান্নান, নলকুড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. রোকুনুজ্জামান, যুবদলের আহ্বায়ক মো. মাসুম বিল্লাহসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরিবারের সদস্যদের বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল বলেন, যা ঘটেছে তা অত্যন্ত মর্মান্তিক। আপনাদের যে ক্ষতি হয়েছে, আমরা তা কেউ পোষাতে পারব না। তবে আপনাদের প্রয়োজনে সাধ্যমত আমরা সবাই পাশে আছি, পাশে থাকব ইনশাআল্লাহ।

Shamol Bangla Ads

উল্লেখ্য, গত ১৩ এপ্রিল রবিবার বিকেল ৫টার দিকে নলকুড়া ইউনিয়নের শালচূড়া ভুঁইয়া বাড়িতে কূপ খনন করতে গিয়ে উপজেলার নলকুড়া ইউনিয়নের শালচূড়া ভুঁইয়া বাড়ির নীলমোহন কোচের ছেলে নিরঞ্জন কোচ (৩৫) ও রাংটিয়া গ্রামের নিপুরাম কোচের ছেলে নারায়ণ কোচ (৪৫) মারা যান।

Need Ads
error: কপি হবে না!