ads

শনিবার , ৩ মার্চ ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ট্রাম্পের উপদেষ্টা লিসা কার্টিস কক্সবাজারে

খবর টি পড়েছেন : ১৬৪
ট্রাম্পের উপদেষ্টা লিসা কার্টিস কক্সবাজারে
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

Shamol Bangla Ads

শ্যামলবাংলা ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ এশিয়া বিষয়ক নিরাপত্তা উপদেষ্টা লিসা কার্টিস ৩ দিনের সফরে ২ মার্চ শুক্রবার
বাংলাদেশে এসেছেন। ঢাকায় আসার পর গতকালই তিনি রোহিঙ্গাদের বিষয়ে খোঁজ-খবর নিতে কক্সবাজার যান।

সেখানে রোহিঙ্গাদের সহায়তায় কর্মরত বিভিন্ন আন্তর্জাতিক দাতা সংস্থার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি। ৩ মার্চ শনিবার সকালে তিনি কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন এবং বিকালে তিনি ঢাকায় ফিরবেন।

Shamol Bangla Ads

তার সফরে দুই দেশের মধ্যে সন্ত্রাস দমন ও নিরাপত্তা সহযোগিতা জোরদার, ট্রাম্প প্রশাসনের পরিকল্পিত ‘ভারত-প্রশান্ত মহাসাগরীয় কৌশলে’ বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণ নিয়ে আলোচনা হবে।

এ ছাড়া রোহিঙ্গা সমস্যার বিষয়ে দুই দেশের সহযোগিতার বিষয়টি গুরুত্ব পাবে। সফরকালে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক এবং পররাষ্ট্র সচিব শহীদুল হকের সঙ্গে আলোচনা করবেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ আজ বিশ্ব বন্য প্রাণী দিবস পরবর্তী সংবাদ বাংলাদেশ এগিয়ে যাচ্ছে,সামনে আরও এগিয়ে যাবে : খুলনায়…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads